দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় “ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প” শুরু

Newsbazar24 ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত – দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার যুবক যুবতীদের নিয়ে ২৯শে ডিসেম্বর সোমবার থেকে তিনদিনব্যাপী “ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প” শুরু হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বুটক্যাম্পের শুভ সূচনা করেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু। ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) – দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস ও মৌসুমী হালদার সহ অন্যান্য ব্যক্তিরা এই বুটক্যাম্পে উপস্থিত ছিলেন। এই বুটক্যাম্প ৩১শে ডিসেম্বর বুধবার পর্যন্ত চলবে। বুটক্যাম্পে পনেরো বছর থেকে ঊনত্রিশ বছর বয়সী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেছে। জেলা থেকে পঁয়ত্রিশ জন যুবক যুবতী এই বুটক্যাম্পে অংশগ্রহণ করেছে। তারা হার্টফুলনেস, যুব নেতা, জন প্রতিনিধি এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবেন। এই বুটক্যাম্পটি মাননীয় প্রধানমন্ত্রীর এক লক্ষ যুবক-যুবতীকে ভারতের রাজনৈতিক ভবিষ্যত আকার দেওয়ার আহ্বানের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে।

তিনদিনব্যাপী আবাসিক “ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প” বালুরঘাটের দীপালিনগরে নেতাজী স্পোর্টিং ক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী “ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প” – এর বিষয়ে এমনটাই জানালেন ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) – দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img