তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মানবিক কর্মসূচি

Newsbazar24:সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সমগ্র জেলা জুড়ে মালদা জেলা তৃণমূল নেতৃত্বের উদ্যোগে পালিত হল এই দিনটি।
এদিন মালদা জেলা তৃণমূল কমিটির সকল সদস্য মিলে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতির সামনে কেক কেটে তার জন্মদিন পালন করেন। জন্মদিন পালনের কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূল সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালী ঘোষ সরকার, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা।
পাশাপাশি কালিয়াচক ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে মানবিক কর্মসূচি রূপায়ণের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনন্মদিন পালন করলেন মালদার মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ি বিধানসভার দলীয় কার্যালয়ে কেক কেটে, সকলকে কেক খাইয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন। মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এলাকার দুঃস্থ অসহায় মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দেন।
কালিয়াচক-১নং ব্লক তৃণমূল নেতৃত্বের উদ্যোগে কালিয়াচক-১নং ব্লক তৃণমূল কার্যালয়ে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কেক কাটা হয়। দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন ব্লক তৃণমূলের সভাপতি সারিউল সেখ। কেক কাটার পর তিনি সকলকে কেক খাইয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সমাজসেবামূলক কর্মসূচি রূপায়ণ করেন। যার অঙ্গ হিসেবে সিলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মধ্যে ফলমূল বিতরণ করে তাদের সকলের কাছে মুখ্যমন্ত্রীর জন্মদিনের বার্তা তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন
পাশাপাশি হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার নানান বর্ণময় কর্মসূচি রূপায়ণ ও অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭২তম জন্মদিন পালন করলেন। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় আইহো অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে আইহো বাসস্ট্যান্ডে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি গানের উপর কচিকাঁচারা নৃত্য পরিবেশন করেন। এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুঃস্থদের মধ্যেও শীতবস্ত্ বিতরণে
করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের বি.এল.এ-১ মোয়াজ্জেম হোসেন, আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ আরও অনেকেই।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img