তৃণমূলের মদতে সরকারি ধান ক্রয় কেন্দ্রে দালালরাজের রমরমা, অন্য রাজ্যের ধান কেনার অভিযোগ

Newsbazar24:সরকারকে ধান ক্রয় কেন্দ্রে দালালরাজ। এমনকি ন্যায্য মূল্যের ক্রয় কেন্দ্রে বিক্রি হচ্ছে বিহারের ধান। তৃনমূল নেতাদের মদতেই সরকারি ধান ক্রয় কেন্দ্রের দালাল রাজ বলে অভিযোগ ধান বিক্রি করতে আসা চাষীদের। ফলে এলাকার চাষীরা বঞ্চিত হচ্ছেন। সাথে নেওয়া হচ্ছে অতিরিক্ত ধলতা। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার চাষীরা। দালাল চক্রের দাপটে বিহারের নিম্নমানের ধান বিক্রয়ের কথা ক্যামেরার সামনে স্বীকার দায়িত্বে থাকা সরকারি কর্মীদের।
এই ঘটনায় তৃণমূলের আরেক অংশ চাষীদের নিয়ে বিক্ষোভে নামলেন।ঘটনা সামনে আসতেই তীব্র কটাক্ষ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় সরকারি ধান ক্রয় কেন্দ্রের। এলাকার চাষীদের অভিযোগ দালালদের সহায়তায় পার্শ্ববর্তী বিহারের বিভিন্ন এলাকা থেকে নিম্নমানের ধান এখানে বিক্রি হচ্ছে।

সরকার সেই ধান ক্রয় করছে। কিন্তু বঞ্চিত হচ্ছে বাংলার চাষীরা। নির্দিষ্ট পরিমাণ যে ধান কেনার কথা। তার থেকে কম ধান কেনা হচ্ছে এলাকার চাষীদের কাছ থেকে।

সাথে প্রতি কুইন্টালে অতিরিক্ত পাঁচ কেজি ধান ধলতা নেওয়া হচ্ছে।যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। তৃণমূল নেতাদের মদতেই এই দালাল চক্র সক্রিয় রয়েছে বলেও অভিযোগ। এদিন চাষীদের নিয়ে বিক্ষোভে নামেন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরোধী দলনেতা স্বপন আলী।তিনি অভিযোগ করেন ফোরেদের দাপটে চাষিরা এখানে আসতে পারছে না। বিহার থেকে ধান নিয়ে বিক্রি করা হচ্ছে।
এখানে চাষীদের থেকে ৯০ কুইন্টাল ধান কেনার নিয়ম। সেখানে নেওয়া হচ্ছে মাত্র ১৫ কুইন্টাল।অন্যদিকে ধান ক্রয় কেন্দ্রের দায়িত্বে থাকা সরকারি কর্মী মতিউর রহমান দালাল চক্রের সক্রিয়তার কথা কার্যত স্বীকার করে নেন। কিন্তু প্রশ্ন উঠছে যখন তৃণমূল নেতা চাষীদের নিয়ে সরব।তখন কাদের মদতে এই ভাবে সক্রিয় রয়েছে দালাল চক্র। বিজেপির অভিযোগ সম্পূর্ণটাই হচ্ছে তৃণমূলের মদতে। দালাল চক্রে সক্রিয় ভাবে যুক্ত তৃণমূল নেতারাই। এখন দেখার বিষয় এই ঘটনায় কি পদক্ষেপ নেয় প্রশাসন। আদৌও চাষীদের স্বার্থ রক্ষা হয় কিনা এখন সেটা দেখার।

সপ্তাহের সেরা

সোনার দামে বড় লাফ! এক ধাক্কায় ₹১,৮৫৩ বৃদ্ধি, ফিউচার্সে ১০ গ্রাম ₹১.৬২ লক্ষের কাছাকাছি

আন্তর্জাতিক বাজারেও ঊর্ধ্বমুখী সোনা নিউজ বাজার ২৪ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে...

শীতের শেষে বাংলার জলাভূমিতে পরিযায়ী পাখির ভিড়, গণনায় মিলল ৮৬ প্রজাতি

এশিয়ান ওয়াটারবার্ড সেন্সাসে রাজ্যের জলাভূমিতে পাখি গণনা নিউজ বাজার২৪ ডেস্ক,...

আজ ১০ মার্চ, দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় আপডেট: বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক,...

পলাশের লালে সেজেছে পুরুলিয়া, বসন্তে পর্যটকদের নতুন আকর্ষণ অযোধ্যা পাহাড়

অযোধ্যা পাহাড়ে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা নিউজ বাজার২৪ঃ বসন্ত মানেই...

Topics

অনিল কাপুরের ‘সুবেদার’ দেখে মুগ্ধ শাহরুখ, প্রশংসায় ভাসালেন বলিউড বাদশাকে

সুরেশ ত্রিবেণীর পরিচালনা ও 'সুবেদার'-এর গল্প নিউজ বাজার২৪ ডেস্ক: বলিউড...

ভারতের একতরফা বিশ্বকাপ জয়ে কটাক্ষ শোয়েব আখতারের, কী বললেন পাকিস্তানের প্রাক্তন পেসার?

একতরফা ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া শোয়েব আখতারের নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

PIB:দিল্লিতে ₹৩৩,৫০০ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর

সরকারি কর্মীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img