Newsbazar24:গতকাল ২৫শে ডিসেম্বর, ২০২৫, দেশজুড়ে পালিত হয়েছে তুলসী পূজন দিবস। হিন্দু সনাতনীদের কাছে এই দিনটি অতি পবিত্র দিন।
এই বিশেষ দিন উপলক্ষ্যে নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে
মায়াপুরের ইসকন মন্দিরে দিনটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা হচ্ছে। ভোর থেকেই ভক্তরা তুলসী মঞ্চ ঘিরে নাম সংকীর্তন ও বিশেষ আরতিতে অংশ নিচ্ছেন। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে এদিন তুলসী দেবীর পূজা করলে সুখ ও সমৃদ্ধি লাভ হয়।
ইতিহাস এবং প্রেক্ষাপট
সূচনা: ২০১৪ সালের ২৫শে ডিসেম্বর এই দিবসটির সূচনা হয়, যা আশারাম বাপু এবং অন্যান্য সাধু-সন্তদের দ্বারা প্রবর্তিত হয়েছিল বলে জানা যায়।
উদ্দেশ্য: তুলসী গাছের আধ্যাত্মিক ও ভেষজ গুরুত্বকে উদযাপন করা এবং ২৫শে ডিসেম্বরকে যিশুখ্রিস্টের জন্মদিন হিসাবেই পালন করা নয় পাশাপাশি সনাতনীদের নিজের ধর্মকে জাগরিত করার লক্ষ্যে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া শুরু হয়। কারণ আমরা সকলেই জানি
তুলসীর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে হিন্দু ধর্মানুসারে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয়, যেখানে এটি দেবী লক্ষ্মীর রূপ এবং বিষ্ণুর প্রিয়। একে ‘বিষ্ণুপ্রিয়া’ও বলা হয়, এবং এটি সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের প্রতীক।
পালন পদ্ধতি হিসেবে
এই দিনে ভক্তরা তুলসী গাছকে জল নিবেদন করেন, প্রদীপ জ্বালান, এবং মন্ত্র পাঠ করেন।
এটি তুলসীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের একটি বিশেষ দিন, যা ঘরে ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। মনে করা হয়, এই দিনে ভক্তিভরে পূজা করলে মা লক্ষ্মীর কৃপায় ঘরে কখনও ধন-ধান্যের অভাব হয় না। পূজার সময় তুলসী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ইসকন মন্দিরে পূজা দিতে আসা এক গৃহবধূ বলেন, আমরা সনাতনীরা আজকের পবিত্র দিনে তুলসী মাতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করি। সনাতনীদের কাছে আজকের দিনটি অতি পবিত্র দিন । পাশাপাশি সনাতনীরা তুলসী দিবস উপলক্ষে গাছ তলায় প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি ভোগ হিসেবে মিষ্টি বা পায়েস নিবেদন করা হয় এবং শেষে তুলসী গাছকে প্রদক্ষিণ করার রীতি রয়েছে বলে জানান। খ্রিস্টানদের কাছে যেমন আজকের দিনটা পবিত্র দিন তেমনি আমাদের সনাতনীদের কাছে আজকের দিনটি তুলসী মাতার দিবস পালন হিসাবে অতি গুরুত্বপূর্ণ দিন । সেই জন্যই তারা আজকে বিভিন্ন জায়গায় যেমন মঠে মন্দিরের সনাতনীরা যেমন ভিড় করেছেন তেমনি তারাও আজ ইসকন মন্দিরে পুজো দিতে এসেছেন তাদের পবিত্র দিনে ।





