তরমুজের খোসার আঁচার! বানিয়ে নিন এইভাবে

news bazarer: গরম কালের ফলগুলির মধ্যে তরমুজ যতটা সুস্বাদু ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী । তরমুজের লাল রসালো শাস ছাড়াও একইভাবে ফলটির খোসা থেকে পাওয়া যায় অনেক স্বাস্থ্য উপকারিতা। একটি গোটা তরমুজের অর্ধেক অংশই হল পুরু এই খোসা। অধিকাংশ মানুষ তরমুজের লাল ভাগ খাওয়ার পর স্বাভাবিক নিয়মে এর খোসা ফেলে দিয়ে থাকেন। কিন্তু আপনি জানেন কি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তরমুজের খোসা থেকেও তৈরি করা সম্ভব বিভিন্ন দিনের রান্না এবং মুখরোচক আচার। আচারের জগতে নতুন মাত্রা যোগ করতে তরমুজের খোসার আচার তৈরির রেসিপিটি জানিয়েছেন পামেলা সরকার।

তরমুজের খোসার আচার তৈরি করতে যা প্রয়োজন

১. ৩ কাপ পরিমান তরমুজের খোসা। ২. চিনি ১.৫ কাপ ৩. জল ২ কাপ। ৪. পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ। ৫. তেঁতুল পাল্প বা তেঁতুল গোলা জল ২ টেবিল চামচ বা তার একটু বেশি। ৬. লবন ১/৪ চা চামচ। ৭. সরিষার তেল ২ টেবিল চামচ।রিফাইন নয়। ৮. শুকনা লঙ্কা ২ টি। ৯. এলাচ ১ টি। ১০. দারুচিনি ছোট ২ টুকরা। ১১. তেজপাত ২ টি

তরমুজের খোসার আচার তৈরির প্রণালী-

১. তরমুজের ভেতর থেকে লাল অংশ কেটে বের করে নিন । আচার তৈরি করতে শুধু খোসার সাদা-সবুজ অংশটুকু নিতে হবে। এবারে খোসার উপরের গাড় সবুজ অংশটা হালকা ছেঁচে ফেলে দিয়ে টুকরো টুকরো করে নিতে হবে।

২. খোসার টুকরো গুলাকে কাঁটাচামচের সাহায্যে খুচিয়ে খুঁচিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।

৩. এবার একটি পাত্রে সামান্য তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে তাতে শুকনা লঙ্কা, গোটা এলাচ, অল্প দারুচিনি, ২-৩ টি তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন। ভাজা হয়ে গেলে তার মধ্যে খোসা গুলো দিয়ে দিতে হবে।

৪. এরপর ১ কাপ চিনি ও ২ কাপ জল দিয়ে হালকা আঁচে জাল দিতে হবে। জল ফুটে আসলে তাতে ২ টেবিল চামচ তেঁতুল গোলা জল দিয়ে নেড়ে পাঁচফোড়ন গুঁড়া ছিটিয়ে দিতে হবে।

৫. খোসাটা সিদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে উনুন বা ওভেন থেকে নামিয়ে শুকিয়ে নিতে হবে। রোদে কিংবা আগুনের নিচে দিয়েও শুকানো যাবে। শুকানো হয়ে গেলে কাঁচের পাত্রে সংরক্ষণ করতে হবে তরমুজের খোসার আচার

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img