news bazar24: মেডিকেল ভর্তিতে কোটা দুর্নীতি। এমবিবিএস ভর্তিতে সারাদেশের বেসরকারি মেডিকেল কলেজে এনআরআই কোটায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে । কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি মঙ্গলবার দেশের ২৮টি মেডিক্যাল কলেজে অভিযান চালালো বিষয়টি তদন্ত করতে।
অভিযোগ রয়েছে, টাকার বিনিময়ে ভুয়া সার্টিফিকেট জমা দিয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। আর এ থেকে বঞ্চিত হয়েছে ওই কোটার যোগ্য শিক্ষার্থীরা। এই দুর্নীতির তদন্তে সারাদেশের বেশ কয়েকটি প্রথম শ্রেণির মেডিকেল কলেজের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। চলতি বছরের সেপ্টেম্বরে এই দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির তদন্তে রাজ্যে একটি মেগা অপারেশন চালাচ্ছে ইডি। হলদিয়া, দুর্গাপুর, কলকাতা, বোলপুর সহ বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ।
এই মুহূর্তে বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজে অভিযান চালাচ্ছে ইডি। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি-র পাঁচ-ছয় সদস্য মেডিক্যাল কলেজে হানা দেয়। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন বলে জানা গিয়েছে। পশ্চিম বর্ধমান জেলার তিনটি বেসরকারি মেডিকেল কলেজে হানা দিয়েছে ইডি।
রাজ্যের বিভিন্ন জেলা এবং কলকাতার সল্টলেকের পাশাপাশি মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরে অভিযান চালায় ইডি। সূত্রের খবর, লক্ষ্মণ শেঠের হলদিয়ার বাড়িতে আঙ্গিকরে অভিযান চালায়। ইডি টিম হলদিয়ার আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালেও পৌঁছেছে। প্রাথমিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতির মামলায় অনুসন্ধান চলছে বলে জানা গেছে। দুই দলে প্রায় 10 জন ইডি তদন্তকারী অফিসার রয়েছেন। হাসপাতাল চত্বর এবং লক্ষ্মণ শেঠের বাড়ির ক্যাম্পাসও আধাসামরিক বাহিনীর সুরক্ষায় রয়েছে। কলেজ চলাকালীন শিক্ষার্থীদের পড়ালেখায় যাতে কোনো সমস্যা না হয় সে সেদিকে নজর রেখেই তদন্ত চলছে।



