news bazar24:
সন্ধ্যা হলেই মনটা বেশ পকোড়া বা সিঙ্গারা সিঙ্গারা করে। এমন লোভনীয় খাবার সামনে থাকলে নিজেকে সামলানো ভীষণ কঠিন হয়ে যায়। কিন্তু গরম গরম পকোড়া মুখে দিলেই মুখ যায় পুড়ে। কখনো কোন খাবার খেয়ে প্রচন্ড ঝাল লাগলেও ঠিক একই অনুভূতি হয়। জিভ পুড়ে যাবার পর স্বাদ পাওয়া যায় না একেবারে। তাই দ্রুত স্বস্তি পাবার জন্য আপনি অবশ্যই জলের পাশাপাশি খেতে পারেন এই খাবারগুলি।
দুধ: হয়তো জানেন না ঝাল লাগা কমানোর জন্য সবথেকে উপকারী একটি পানীয় হল দুধ। মসলাদার খাবারে ক্যাপসাইসিন নামক একটি উপাদান থাকে যা স্নায়ুর মাধ্যমে সংকেত পেয়ে স্বাদকরোক গুলোকে সক্রিয় করে তোলে। দুধের মধ্যে থাকে কেসিন যা কাপাসাইসিনের সঙ্গে যুক্ত হয়ে ঝালের পরিমাণ কমিয়ে দেয়।
টক দই: মেদ কমানো থেকে শুরু করে ঝাল কমানো সবেতেই টক দইয়ের জুড়ি মেলা ভার। তবে সব থেকে ভালো হয় যদি ঝাল খাবার খেয়ে এক চামচ টক দই খেয়ে নিতে পারেন তাহলে টক দই ঝালের সঙ্গে লড়াই করতে পারবে খুব সহজে।
লিকার চা: মসলার খাবার খাওয়ার পর একটু যদি লিকার চা পান করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে ঝাল কমে যায়।

