Newsbazar24:সোমবার সাত সকালে ধানজমি থেকে এক যুবকের কঙ্কাল উদ্ধার কে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত রাজাপুর করাবেগ এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে , জয়নগরের দাড়া মায়াহাউরি এলাকায়র যুবক মেলো ওরফে শৌভিক হালদার(৩৪)। গত দুর্গাপুজোর কয়েকদিন আগেই বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করে।ওই যুবকের খোঁজ না পেয়ে শেষ পর্যায়ে থানার দ্বারস্থ হয়। বকুলতলা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।
এদিন সকালে রাজাপুর করাবেগ এলাকার একটি ধানজমিতে মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়রা এলাকার মহিষমারী পুলিশ ক্যাম্পে ঘটনার কথা জানায়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পচালগা দুর্গন্ধযুক্ত দেহটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পাঠায়। তবে ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখন পরিষ্কার নয়। পাশাপাশি এটি খুন না স্বাভাবিক মৃত্যু ? ধানজমিতে এলো কি ভাবে এমন প্রশ্নের উত্তর খুঁজতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। অন্যদিকে দাড়া মায়াহাউরি গ্রামে এমন খবর পৌঁছালে ওই যুবকের পোশাক দেখে শনাক্ত করেন।পাশাপাশি কান্নায় ভেঙে পড়ে শৌভিক হালদারের পরিবার।এলাকায় নেমে আসে শোকের ছায়া।





