জেলা বইমেলার পর এবার মালদহে শুরু হল জেলা গ্রামীণ বইমেলা

Newsbazar24:: মালদা জেলার সামসী কলেজ ময়দানে শুরু হল মালদা জেলা গ্রামীণ বই মেলা। এবারে এই বইমেলা পঞ্চম বর্ষে পদার্পণ করল। জেলা বইমেলার মতো গ্রামীণ বই মেলার থিমও ছিল “ভাষা দিয়ে সম্প্রতি গড়বো”।এই জেলা গ্রামীণ বইমেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করেন নাট্যকার পরিমল ত্রিবেদী।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন সহ বিশিষ্টজনেরা।এদিন সামসি রেলওয়ে স্টেশন থেকে সামসী কলেজ ময়দান পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে বিশেষ ট্যাবলো,ফেস্টুন,ব্যানার নিয়ে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ছিলেন সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা,চাচোল ২ নং ব্লকের আনন্দধারার সদস্যরা ও বই প্রেমীরা।
বইমেলায় উদ্বোধনের দুপুরে দেখা যায় পাঁচ ছয়টি বইয়ের স্টল বই সাজিয়ে রেখেছে,বাকি স্টল গুলো ফাঁকা।তবে বইমেলা কমিটির সম্পাদক তথা চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও সান্তনু চক্রবর্তী জানান, বিভিন্ন প্রকাশকের উপস্থিতে বইমেলার স্টলের লটারি হয়ে গেছে। প্রকাশকরা চলে এসছেন। বইমেলার প্রথম দিন দূর দুরান্ত থেকে প্রকাশকরা এসেছেন, তাই স্টল সাজাতে দেরি হচ্ছে। এছাড়াও তিনি জানান বইমেলার পাঁচ দিনই থাকবে নানা অনুষ্ঠান।যেমন বক্তব্য,নৃত্য,সংগীত,কুইজ,অংকন, আবৃত্তি,নাটক,যেমন খুশি সাজো,ছৌনাচ,আদিবাসী নৃত্য সহ প্রভৃতি।
বইমেলায় রাজ্যের প্রতিমন্ত্রী তজমূল হোসেন একাধিক বই মেলা স্টল ঘুরে ঘুরে বই কেনেন পাশাপাশি তিনি বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু, তাই তিনি সকলের কাছে আবেদন করেন বই পড়ার জন্য।

বিভিন্ন স্টল ঘুরে ঘুরে মন্ত্রী তাজমহল হোসেন বই কিনছেন

পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলার কার্যকরী সভাপতি প্রকাশ মন্ডল জানান,বইমেলার প্রথম দিন ছিল নানা অনুষ্ঠানে ভরা।এম ওয়াহেদুর রহমানের রচনায় ও রাহিল নাট্য মঞ্চের পরিবেশনায় আলোর সন্ধানে নাটকটি মঞ্চস্থ হয়।নেশা মুক্তি নামক সচেতনতা মূলক নাটকটিও মঞ্চস্থ হয়।ছিল আদিবাসী নৃত্য,ডোমনি,মাদারি খেলা।ডেমনস এর পরিবেশনায় ছিল বাংলা ব্যান্ডের আসরও।

সপ্তাহের সেরা

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

লকারে বন্দি সোনার দুর্গা, পুজোয় নামে পুলিশ পাহারা! পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির রহস্যময় ইতিহাস

ব্যাঙ্কের লকারে কেন থাকে জয়পুর রাজবাড়ির সোনার দুর্গা? নিউজ বাজার২৪...

Topics

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

প্লাস্টিক-ফ্লেক্সে নতুন সৃষ্টি! বালিগঞ্জ কালচারালের পুজোর থিম ‘যোজন’, মণ্ডপেই পরিবেশের বার্তা

৭৬তম বছরে বালিগঞ্জ কালচারালের থিম ‘যোজন’ নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img