Newsbazar24:পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ও জেলা শিশু ক্রীড়া পরিচালন সমিতির উদ্যোগে শুরু হল ৪০ তম জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসব। বৃহস্পতিবার দুপুরে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পতাকা উত্তোলন, খুদে শিশুদের কুঁচকাওয়াজের মধ্যে দিয়ে এই বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের পর এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলার ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী তাজমুল হোসেন, জেলা সমাহর্তা নীতিন সিংহানিয়া, বিধায়ক চন্দনা সরকার, জেলা শিক্ষা আধিকারিক সর্বশিক্ষা মিশন স্মৃতা সুব্বা, মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন, সচিব ও ডিআই অফ স্কুলস মলয় মন্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দরা। জেলার প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা প্রাথমিক, শিশু শিক্ষা কেন্দ্র সমূহ সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মূলত জেলার সাতটি জোন ইংরেজবাজার, হবিবপুর, গাজোল, চাচোল, হরিশ্চন্দ্রপুর রতুয়া ও কালিয়াচক থেকে ২১৭ জন ছাত্র-ছাত্রী মোট ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করবে। সভাপতি বাসন্তী বর্মন জানান,পঠন-পাঠনের সঙ্গে শিশুদের মানসিক ও শারীরিকভাবে সুগঠিত করার লক্ষ্যে এই শিশু ক্রীড়ার আয়োজন। জেলার সাতটি জোন থেকে তিনটি স্তর পেরিয়ে খুদেরা এদিনের এই জেলা শিশু ক্রীড়ায় অংশগ্রহণ করছে। এখানে যারা বিভিন্ন ইভেন্টে প্রথম হবেন তারা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আগামী মার্চ মাসে। উদ্বোধক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এখন থেকে এদের যদি ঠিকমতো গড়ে তোলা যায় তাহলে সমাজ সুস্থ থাকবে তারাও আগামী দিনে পথপ্রদর্শক হিসেবে গড়ে উঠবে।
সপ্তাহের সেরা
বিনোদন
নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প
মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর?
নিউজ...
জানা অজানা
সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?
সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...
দেশের খবর
পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়
Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...
কলকাতা
পর্দা থেকে প্রশাসনে মিঠুন, তথ্য-সংস্কৃতির উপদেষ্টা ‘মহাগুরু, পেলেন কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা’
Newsbazar24 Desk:: অভিনয় জীবনের দীর্ঘ পথ পেরিয়ে রাজনীতিতে সক্রিয়...
পশ্চিমবঙ্গ
জেলা পরিষদের পর ইংরেজবাজার পুরসভাও বিজেপির দখলে! চেয়ারম্যান অম্লান, মালদায় বদলের ইঙ্গিত
Newsbazar24 Desk:: মাত্র ৪ জন সদস্য নিয়ে জেলা পরিষদের...
Topics

ওয়েস্ট বেঙ্গল’ নয়, এবার সর্বত্র ‘পশ্চিমবঙ্গ’! বিধানসভায় আসছে নাম পরিবর্তনের বিল
Newsbazar24 Desk: রাজ্যের নাম নিয়ে ফের বড়সড় বদলের ইঙ্গিত।...
মালদা
মালদা জেলা পরিষদে উলটপুরাণ! সভাধিপতির চেয়ারে বিজেপির দিপালী সহকারী বিক্ষুব্ধ তৃণমূলের লিপিকা
Newsbazar24 Desk: মালদা জেলা পরিষদে পালাবদল, ৪৩ সদস্যের জেলা...
খেলা
মালদা ফুটবলে জোড়া সাফল্য, ডিএসএ লীগে কালীতলা চ্যাম্পিয়ন—জাতীয় মঞ্চে সুদীপ্তার সোনা
Newsbazar24 Desk:: মালদার ফুটবল মহলে একসঙ্গে জোড়া সাফল্য ।...
Related Articles
Previous article