জেলা প্রশাসনের উদ্যোগে মালদহে শুরু হল সৃষ্টিশ্রী মেলা, চলবে ২৯ শে জানুয়ারি পর্যন্ত

Newsbazar24:স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পকে বাজারজাত করার উদ্দেশ্যে রাজ্য সরকারের উদ্যোগে সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয় মালদহ শহরের স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গণ ময়দানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদার স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে শুরু হল তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা।
জেলার স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিজেদের হাতে তৈরি নানান সম্ভারের বিপণী নিয়ে হাজির হয়েছেন এই মেলায়। হাতে তৈরি কাপড় থেকে প্রসাধনী সামগ্রী, বাঁশ, কাঠ, মাটির তৈরি সৌখিন সামগ্রী থেকে মহিলাদের হাতে তৈরি খাবারের স্টল রয়েছে এই মেলায়। মঙ্গলবার পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জেলা সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত ও আনন্দধারা মালদার উদ্যোগে এই মেলার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সেখ আনসার আহমেদ, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল, পূর্ণিমা বারুই দাস, রেজিনা মুর্মু, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা।
এদিন ২০শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৯শে জানুয়ারি পর্যন্ত। আনন্দধারা মালদার উদ্যোগে মঙ্গলবার তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার শুভ উদ
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয়। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে। দশদিন ব্যাপী সৃষ্টিশ্রী মেলায় রয়েছে ১০২টি স্টল।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র যেমন বিক্রি হবে, তার পাশাপাশি প্রতিদিন মেলা প্রাঙ্গণে মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন মালদহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। শুধু বিপণী ব্যবস্থা নয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মহিলাদের বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি বছর মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয় জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে। তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী, জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি মেলাগুলিতে বিক্রির ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের এমন উদ্যোগে নিজেদেরকে অনেকটাই স্বয়ম্ভর করে তুলতে পেরেছেন মালদহ জেলার স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img