জেলাতে চেরি টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পুরাতন মালদার মনোতোষ

newsbazar24 : এবার উত্তরবঙ্গের প্রথম এই মালদা জেলাতে চেরি টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পুরাতন মালদার কৃষক মনোতোষ রাজবংশী। পুরাতন মালদার নারায়ণপুরে প্রায় তিন কাঠা জমিতে তিনি এইবার প্রথম এই চেরি টমেটো পরীক্ষামূলকভাবে চাষ করেছেন বীজ নিয়ে এসেছেন শিলিগুড়ি থেকে নেট সেটে চারা তৈরি করে পরে জানুয়ারি মাসে তিনি জমিতে সেই চারা রোপন করেন মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ফল তোলা শুরু করেছেন এবং এখন পর্যন্ত তা চলছে। তিনি আরো জানান প্রতিটি গাছ থেকে অন্তত দশ কেজি করে ফলন হয়েছে। চেরি টমেটো সাধারণত লাল হলুদ ও কালো রংয়ের হয়ে থাকে তবে মনোতোষ বাবু হলুদ ও লাল রঙের চেরি টমেটো চাষ করেছেন।

মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান এই টমেটো দেখতে সাধারণ টমেটোর থেকে অনেকটা ছোট  হলেও আকারে এই চেরি টমেটো অনেকটা চেরি ফলের মতন। সাধারণ টমেটোর চেয়েও পুষ্টিগুণে ভরা।  এই টমেটোর ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের কালার পিগমেন্ট থাকে যেগুলো আমাদের হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস এই সমস্ত রোগগুলো প্রতিরোধ করতে সক্ষম।

তিনি আরো জানান এই টমেটো মূলত স্যালাড হিসেবেই খাওয়া হয়ে থাকে রেস্তোরাঁ ও হোটেলে চেরি টমেটোর ভালো চাহিদা রয়েছে।

মনোতোষবাবু জানেন মালদায় প্রতি কেজি চেরি টমেটো ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে । প্রথমবার চেরি টমেটো চাষে ভালো সংখ্যক লাভ দেখেছেন আগামী মরশুমে তিনি আরো বেশি করে এই চাষ করার আগ্রহ দেখিয়েছেন। এছাড়াও মালদা জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান লাভজনক হওয়ায় এই চাষ আমরা মালদার বিভিন্ন প্রান্তে কৃষকদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই।

অচিরাচরিত সবজির মধ্যে এই চেরি টমেটো চাষ আগামী দিনে কৃষকদের আর্থিক দিক দিয়ে অনেকটাই স্বাবলম্বী হতে সহায়তা করবে।

সপ্তাহের সেরা

ভোটের ৪৮ ঘণ্টা আগেও তোলা যাবে নাম! সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো

নিউজ বাজার২৪ ডেস্ক :ভোটার তালিকায় নাম না থাকলে ভোট...

শ্রেয়স-প্রভসিমরনের জুটিতে কুপোকাত মুম্বই, ওয়াংখেড়ে জয়ে পাঞ্জাবের দাপট

ম্যাচের শুরুতেই ডি ককের দাপট, বড় স্কোর মুম্বইয়ের নিউজ বাজার২৪...

মালদায় অনুপ্রবেশ! স্টেশনেই ধরা দুই বাংলাদেশি, দক্ষিণে যাওয়ার ছক ভেস্তে দিল পুলিশ

মালদা টাউন স্টেশনে কীভাবে ধরা পড়ল দুই বাংলাদেশি নিউজ বাজার২৪...

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

Topics

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img