কার্তিক পাল: বিগত বছরগুলোর ন্যায় এবারেও সিপড্যাভ ও প্রবীণ সাংবাদিক ও লেখক ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হল জীবনবাদী সাহিত্য ও পাঠক সম্মেলন।
রবিবার কলকাতা প্রেসক্লাবে সকাল সাড়ে দশটায় এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। এবারে এই পাঠক সম্মেলন ২৬ বছরে পদার্পণ করল।
পাঠক সম্মেলনে কবি, সাহিত্যিকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষকশিক্ষিকা, লেখক , কবি, চিকিৎসক-সহ বিভিন্ন স্তরের পাঠকেরা উপস্থিত ছিল।
এদিনের পাঠক সম্মেলনের উদ্বোধন করেন ইনগ্রীন্স এর কর্ণধার রণদীপ দাস। জীবনবাদী সাহিত্য নিয়ে আলোচনা করেন শিক্ষিকা ভাস্বতী দেব রায় ।
: পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই “মাতৃভূমি” “পঞ্চমুখ”, জীবনবাদী বইয়ের উদ্বোধন করে প্রধান অতিথি অত্রি ভট্টাচার্য ,আইএএস। এ ছাড়াও কবি সমরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতার বই,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লেখিকা রীনা দাস সরকারের “মহাভারতের বিদ্রোহিনী” বইগুলি উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
বইয়ের উদ্বোধন করে অত্রি ভট্টাচার্য বলেন এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুব খুশি। তিনি বলেন আমি ড:পার্থ চট্টোপাধ্যায়ের অনুরাগী, আর লেখা বই উদ্বোধন করতে পেরে আমি খুবই গর্বিত।
এদিন মঞ্চে জীবনবাদী সাহিত্য নিয়ে আলোকপাত করেন প্রবীণ সাংবাদিক তথা শতাধিক গ্রন্থের লেখক ডঃ পার্থ চট্টোপাধ্যায়।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক ও মানপত্র দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা শুভেচ্ছা জানানো হয়। এরপর জীবনবাদী সাহিত্য সম্মাননা তুলে দেওয়া হয় বরাক উপত্যকার কবি শতদল ভট্টাচার্য এবং কবি ও লেখক সমরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও বিশেষ সম্মাননা প্রদান করা হয় রাসবিহারী বসু গবেষণামূলক উপন্যাসের জন্য পত্রিকার সম্পাদক শমীক স্বপন ঘোষকে। এরপর জীবনবাদী আদর্শ ও বেশ কিছু বার্তা নিয়ে পাঠক সম্মেলনের উপস্থিত সকলকে শপথ গ্রহণ করান লেখক পার্থ চট্টোপাধ্যায়। এদিনের এই পাঠক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি ড:স্নেহাশীষ সুর, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী তাপস কুমার চিনি।
সম্মেলনের দ্বিতীয় ভাগে ছিল ‘স্মার্ট পেরেন্টিং ইন ডিজিটাল এজ’নিয়ে সেমিনার।
বর্তমান জ্বলন্ত সমস্যা মোবাইল আসক্তি। এই আসক্তি থেকে মুক্তির উপায়, পড়াশোনা ইত্যাদি নিয়ে আলোচনা করেন প্রখ্যাত মনোবিদ ড:অমিত চক্রবর্তী এবং প্রখ্যাত মনোচিকিৎসক ও সীপড্যাভের সভাপতি ড: অমরনাথ মল্লিক
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পড়াশোনা ও পেশাগত সাফল্যের জন্য প্রয়োজনীয় এআই স্কিলের বিভিন্ন দিক তুলে ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ(এআই) বিশেষজ্ঞ যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপিকা ডক্টর শাশ্বতী মুখোপাধ্যায়।
শিক্ষায় মূল্যবোধ ব্যক্তিত্ব ও চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ দায়িত্ব নিয়ে আলোকপাত করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার মালিক।জীবনবাদী প্যারেন্টিং কি এবং কেন এই বিষয়ে মূল্যবান আলোচনা করেন জীবনবাদী লেখক ড:পার্থ চট্টোপাধ্যায়।
শতাধিক দর্শক পাঠকের উপস্থিতিতে সুশৃংখল, সুষ্ঠুভাবে আশু সমস্যাগুলো নিয়ে আলোকপাত করা হয়। পাঠক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়ের বইয়ের প্রদর্শনী আলাদা মাত্রা দেয়। বহু পাঠক পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন বই সংগ্রহ করেন।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সিপডাপের সদস্য মালদহের শিক্ষক রেজাউল করিম। তিনি উপস্থিত সদস্যদের পাঠকদের উৎসাহ উদ্দীপনা দেখে সবাইকে অভিনন্দন জানান। এছাড়াও তিনি ঘোষণা করেন আসন্ন ২৬ অক্টোবর ড:পার্থ চট্টোপাধ্যায়ের ৯০ বছর পদার্পণ উপলক্ষে কলকাতায় একটি জীবনবাদী দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেখানেও সকলকে সমবেত হওয়ার আবেদন জানান তিনি। অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হওয়ার পেছনে যাদের অবদান রয়েছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানান তিনি।
এদিনের অনুষ্ঠান সূচারুভাবে সম্পন্ন হওয়ার পেছনে রয়েছে জীবনবাদী সদস্য তথা সিপড্যাভের একনিষ্ঠ কর্মী অঙ্গনা মন্ডলের অসামান্য কর্ম দক্ষতা। এছাড়াও জীবনবাদী বিভিন্ন সদস্যদের সক্রিয় সহযোগিতা। মালদহ থেকে এই জীবনবাদী পাঠক সম্মেলনে অংশগ্রহণ করেন
শিক্ষক ও সাংবাদিক রেজাউল করিম ও কার্তিক চন্দ্র পাল।





