Newsbazar24:১৪তম পূর্বাঞ্চল সিনিয়ার সফট বল(পুরুষ মহিলা) প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স বাংলা দল। পুরুষ ও মহিলা উভয় বিভাগে এই খেতাব অর্জন করেছে বাংলা দল। খেতাবজয়ী বাংলা পুরুষ দলে মালদার ৪ জন ও মহিলা দলে ২ জন অংশগ্রহণ করে।
গত ২৯ শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহার জেলায় তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। পূর্বাঞ্চলের মোট ছটি রাজ্য দল এই খেলায় অংশগ্রহণ করে। এই দলগুলো হল বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা মনিপুর ও ঝাড়খন্ড।
পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উড়িষ্যা দল। ফাস্ট রানার্স আপ মনিপুর দল উভয় বিভাগে এবং দ্বিতীয় রানার্স আপ বাংলা দল উভয় বিভাগে। বাংলার মহিলা দলে মালদহের দুই মহিলা খেলোয়াড় কিরণ দাস ও রিয়া রায় মালদা কলেজের ছাত্রী। বাংলা দলের হয়ে কোচ ছিলেন মালদহের অসিত পাল।
এ বিষয়ে মালদা কলেজের অধ্যক্ষ, মানস কুমার বৈদ্য বলেন মালদা কলেজের পক্ষে এটা খুবই আনন্দের যে আমাদের দুই ছাত্রী রাজ্য দলের হয়ে খেলে পদক লাভ করেছে। এদেরকে দেখে আগামী দিনে আরো ছাত্র ছাত্রীরা যাতে এই খেলার প্রতি উৎসাহিত হয় সেই জন্য মালদা কলেজ সব সময় সচেষ্ট। বাংলা দলের কোচ মালদহে অসিত পাল বলেন, এই সফট বল খেলার প্রচলন এখনো সেরকমভাবে হয়নি। তৃণমূল স্তরে এই খেলার প্রচার ও প্রসার ঘটানোর লক্ষ্যে রাজ্য সফট বল অ্যাসোসিয়েশন লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের জেলায় মালদা কলেজ এই ব্যাপারে এগিয়ে এসেছে। বাংলা কলেজে ধারাবাহিকভাবে প্রশিক্ষণের কেন্দ্র চলছে। তারই ফলশ্রুতি হিসেবে মালদা কলেজ থেকে রিয়া ও কিরণ দাস এবার বাংলা মহিলা দলে জায়গা পেয়েছে।



