জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলা দলে মালদহের ২ বালিকা ও ৩ বালক

Newsbazar24:জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স মিটে সুযোগ পেল মালদহের ৫ পড়ুয়া। রাজ্য ও জেলাস্তরে ভাল খেলার সুবাদে সুযোগ পেয়েছে এই উঠতি প্রতিভাবান খেলোয়াড়রা। আগামী ৭ই ডিসেম্বর থেকে ১১ ই ডিসেম্বর পর্যন্ত ৩৯ তম জাতীয় জুনিয়র আথেলেটিক মিট অনুষ্ঠিত হতে চলছে ওড়িশার ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে মালদা জেলা থেকে পাঁচজন খেলোয়াড় অংশগ্রহণ করবে। তারা ইতিমধ্যেই ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছে। জ্যভলিন থ্রোতে ১৬ বছর বালিকা গ্ৰুপে মিষ্টি কর্মকার, ৩০০০হাজার মিটার ওয়াকিং ১৮ বছর বালিকা গ্ৰুপে সপ্তমী সিংহ, বালক বিভাগে ১৬ বছর গ্রুপে ৬০ মিটার দৌড়ে মেহেবুবুল আহম্মেদ, ৫০০০ মিটার ওয়ার্কিং ১৮ বছর বালক গ্ৰুপে সাইদ শেখ, এবং ১৮ বছর বালক বিভাগে ৫০০০ মিটার দৌড়ে বললাম মন্ডল। ৫০০০ মিটার দৌড়ে ১৮ বছর পুরুষ গ্ৰুপে বলরাম মন্ডল। এই দলের সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার হয়ে কোচ হিসেবে গিয়েছেন অসিত পাল। মালদহ জেলার বিভিন্ন প্রান্তে বাড়ি এই উঠতি প্রতিভাবান খেলোয়াড়দের।‌ এরা সকলেই দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করে উঠে এসেছেন।
এ বিষয়ে মালদহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সাহা বলেন, জুনিয়ার জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মালদহের পাঁচজন উঠতি খেলোয়াড় বাংলা দলে স্থান পেয়েছে, এটা খুবই আনন্দের খবর। বর্তমানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, জেলার খেলাধুলার প্রতিটি বিভাগে বিশেষভাবে নজর দিচ্ছেন। প্রয়োজনে এই খেলোয়াড়দেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। তারই ফলশ্রুতি হিসাবে অ্যাটলেটিক্স,কাবাডি, ফুটবল,ক্রিকেট সহ বিভিন্ন বিভাগে জেলার ছেলেমেয়েরা রাজ্য ও জাতীয় স্তরের সুযোগ পাচ্ছে। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে কোন পক্ষপাতিত্ব না করেই তাদের প্রতিভার উপরই জোর দেওয়া হচ্ছে।
কোচ অসিত পাল বলেন,সকল খেলোয়াড় কঠোর অনুশীলনের মধ্যে ছিল। পরিস্থিতি ঠিকমত থাকলে আশানুরূপ ফল পাওয়া যাবে ও মালদা জেলার সফলতা আসবে।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img