Malda:জাতীয় অ্যাটলেটিক্স ট্রাকে বাংলার হয়ে মালদার মিষ্টি কর্মকারের স্বর্ণপদক জয়

Newsbazar24,কার্তিক পাল:ট্রেনে হকারী করে সংসার চালান বাবা। সেই ঘরের মেয়ে মিষ্টি কর্মকারের সোনা জয়। জাতীয় যুব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোতে বাংলার হয়ে স্বর্ণপদক লাভ করল মালদহের রেলওয়ে হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী মিষ্টি কর্মকার। পরিবারের আর্থিক অনটনের মধ্য দিয়েও পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি খেলাধুলায় নজরকাড়া সাফল্য মিষ্টি কর্মকারের। আগেও সে জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতা লাভ করেছিল।

স্বর্ণপদক লাভের পর কোচ অসিত পালের সাথে মিষ্টি কর্মকার।

প্রসঙ্গত বিহারের পাটলিপুত্র স্টেডিয়াম গত ১০ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হয়েছিল ২০ তম জাতীয় যুব অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সেখানে বাংলা দলের হয়ে মালদহের তিন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিল। এর মধ্যে একমাত্র মালদহের মিষ্টি কর্মকার জ্যাভলিন থ্রোতে অংশগ্রহণ করে স্বর্ণপদক লাভ করে। বাংলা দলের হয়ে একমাত্র স্বর্ণপদক মালদহের মিষ্টি কর্মকারের। জানা গেছে সে তার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এবারে ৪৫.০৪ মিটার দূরত্ব অতিক্রম করেছে। মিষ্টি কর্মকারের বাড়ি ইংরেজ বাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনিতে। তার বাবা সঞ্জয় কর্মকার রেলে হকারি করে সংসার চালান। আর্থিক অনটন সত্বেও খেলাধুলা চালিয়ে যেতে চায় মিষ্টি। আগামীতে আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে খেলাধুলার স্বপ্ন তার। তার এই সাফল্যে খুবই খুশি কোচ অসিত পাল সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে জাতীয় যুব অ্যাথলেটিক্সে প্রথম হওয়ার সুবাদে আগামী মাসে দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img