Wednesday, February 11, 2026
21 C
Kolkata

জমি জটে আটকে রাজ্যের রেল প্রকল্প, অভিযোগ রেলমন্ত্রীর, রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাধানের আহ্বান রেলমন্ত্রীর

Newsbazar24:জমি জটের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল প্রকল্প বাস্তবায়নের কাজ থমকে রয়েছে। এবার সরাসরি এই অভিযোগ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার হাওড়ার সাঁতরাগাছিতে এক নয়া ট্রেন উদ্বোধনের অনুষ্ঠানে এসে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের স্বার্থে কাজ করার আবেদন জানান।মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতিতে এই আবেদন এবং খোঁচা, রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “যেখানে মানুষের পরিষেবার বিষয়, সেখানে উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা। জমি না দিলে রেল প্রকল্প সম্ভব হবে না। রাজনীতির উর্ধ্বে উঠে যদি কাজ করে তাহলে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। সাধারণ মানুষের আশীর্বাদ না থাকলে সব কাজ করা সম্ভব না।” তার বক্তব্যে স্পষ্টতই রাজ্যের শাসকদলের অসহযোগিতার ইঙ্গিত ছিল।
রেলমন্ত্রী এদিন আটকে থাকা বেশ কয়েকটি প্রকল্পের তালিকা সভায় পেশ করেন।
খিদিরপুর মেট্রো প্রকল্পে মাত্র ৮০০ বর্গমিটার জমি না পাওয়ায় এই গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প আটকে রয়েছে
চিংড়িঘাটা প্রকল্প: অনুমতির অভাবে আটকে রয়েছে। বিষ্ণুপুর-তারকেশ্বর লাইনে ৬০ কিলোমিটার লাইন বসানো হয়ে গেলেও, মাত্র ২ কিলোমিটারের জমির অভাবে গোটা প্রকল্প থমকে রয়েছে।
হিলি-বালুরঘাট লাইন: অনেক কষ্টে চালু করা গেলেও, এর অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে।
নন্দীগ্রাম: জমির অভাবে রেললাইন আটকে রয়েছে।
“আমি হাত জোড় করে আবেদন করব, রাজ্য সরকার যেন রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করে। তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে,” বলেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রীর পাশেই উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও একই সুরে তৃণমূল সরকারের সমালোচনা করেন। তিনি সরাসরি মঞ্চে উপস্থিত তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুযোগ সহকারে জমি সমস্যা মিটানোর আবেদন জানান। সুকান্ত বলেন, “মেট্রো পরিষেবা সম্প্রসারণ হোক বা নতুন লাইন পাতা, কোনরকম সহযোগিতা রাজ্য প্রশাসনের তরফ থেকে পাওয়া যায় না। ৬১টি রেল প্রকল্প আটকে রয়েছে শুধুমাত্র জমির অভাবে।” তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, “ভাই আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বলবো, তাদের তরফে যেন একটু সাহায্য করা হয় রেলকে। রেল প্রকল্পগুলি বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রসূন বন্দোপাধ্যায়রা যদি সহযোগিতা না করেন তাহলে সমস্যায় পড়বে রেল।”
কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতির এই প্রকাশ্য মন্তব্য রাজ্য-কেন্দ্র সম্পর্ক এবং রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img