ছাদ থেকে পড়ে যাওয়া আহত শিশুকে হাসপাতালে আনার পথে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৫

Newsbazar24:খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছিল এক শিশু। আহত ওই শিশুকে গাড়ি করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসার পথে দুর্ঘটনার কবলে ওই গাড়ি!
দুর্ঘটনায় আহত ওই শিশুসহ পাঁচজন। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ এলাকায়। প্রত্যেকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত ওই শিশুটির নাম আয়াত খাতুন (২)। ট্যাক্সিতে করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। কিছুটা পথ অতিক্রম করার পর মোথাবাড়ি থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। শিশুটি ছাড়া আহতদের নাম নুরিকা খাতুন, জৈনাব খাতুন, ফরিদা বিবি ও গাড়ির চালক তেজাল তসলিম। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে মালদহ মেডিক্যালে ছুটে যান স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আহতদের চিকিৎসা সংক্রান্ত সব দিক খতিয়ে দেখে তিনি বলেন, “আমার বিধানসভা এলাকার একটি বাচ্চা খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়। ট্যাক্সি করে তাকে মেডিক্যালে নিয়ে আসার পথে আরও একটি দুর্ঘটনা ঘটে। ট্যাক্সি ব্রেক ফেল করে উলটে যায়। মোট পাঁচজন আহত হয়েছেন। মেডিক্যালে তাঁদের চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে অবজারভেশনে রাখা হয়েছে। একাধিক পরীক্ষা করা হয়েছে। বাকিদেরও চিকিৎসা চলছে।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img