ছাত্রদের সঙ্গে মিডডে মিল খেয়ে খাবারের গুণগত মান যাচাই করলেন মালদার জেলাশাসক ও পুলিশ সুপার

news bazar24: ছাত্র ছাত্রীদের সঙ্গে মিডডে মিল খেয়ে মিডডে মিলের গুণগত মান যাচাই করলেন মালদার জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। মঙ্গলবার এমনটাই ছবি নজরে এল মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে মিডডে মিলের গুণগত মান যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে মান্যতা দিয়ে মঙ্গলবার মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসায় যান।

গিয়ে প্রথমেই তারা মিডডে মিল রান্নাঘর পরিদর্শন করেন। মিডডে মিলের চাল, ডালের নমুনা সংগ্রহ করেন। এরপর মিডডে মাদ্রাসার অফিস ঘরে গিয়ে মিলের খাতা দেখে হিসাবপত্র খতিয়ে দেখেন। সবশেষে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার দুজনেই থালা নিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে মিডডে মিল খেয়ে মিডডে মিলের গুণগত মান যাচাই করেন।তবে এখানেই শেষ নয়। এরপর জেলাশাসক ও জেলা পুলিশ সুপার দুজনে মিলে নরহাট্টার মালিহাট গ্রামে গিয়ে পি.এইচ.ই-এর পানীয় জল সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন। সেই সঙ্গে জোতবসন্ত গ্রামে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই ব্যাপারেও প্রয়োজনীয় খোঁজখবর নেন বলে জানা গেছে।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img