চিকিৎসায় অব্যবস্থার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল

Newsbazar24 চিকিৎসায়অব্যবস্থার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম মালদা মেডিকেল কলেজ হাসপাতাল
ঘটনার বিবরণে জানা যায়, জলে ডোবা এক ব্যক্তিকে জল থেকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এমারজেন্সিতে নিয়ে গিয়েছিলেন পরিবারবর্গ।কিন্তু নিয়ে যাওয়ার পর চিকিৎসা না করেই তাকে ওই অবস্থায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। অনেক পরে জানানো হয় তার মৃত্যু হয়েছে। রবিবার এমনই অভিযোগকে ঘিরে মৃতের পরিবারবর্গের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে কোন রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, রবিবার দুপুরের দিকে মালদার ইংরেজবাজারের যদুপুর এলাকায় মেহেদি হাসান নামে এক ‘ব্যক্তি পুকুরের জলে ডুবে যান। তাকে গ্রামবাসীরা জল থেকে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের এমারজেন্সিতে যাওয়ার পর তারা কোন চিকিৎসককে সেখানে দেখতে পাননি বলে অভিযোগ। আরও অভিযোগ, জলে ডোবা ব্যক্তিকে কোনরকম চিকিৎসা না করেই আধঘন্টার বেশি সময় ধরে এমারজেন্সিতেই ফেলে রাখা হয়। পরে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনরা।, তারা হাসপাতালের অব্যবস্থা নিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। এবং দ্রুত চিকিৎসককে ডেকে পাঠানোর দাবী জানান। যার জেরে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img