Newsbazar24:সরকারি চিকিৎসকদের ডিউটির সময়সীমা নির্ধারণের ব্যাপারে কড়া নির্দেশিকা প্রকাশ করল স্বাস্থ্য দপ্তর।
সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এই ৮ পাতার নির্দেশ জারি করে জানিয়েছেন সরকারি শিক্ষক-ডাক্তারদের একটানা ১২ ঘণ্টার বেশি ডিউটি করা যাবে না। তবে সকল শিক্ষক-ডাক্তারকে এক সপ্তাহে অন্তত ৪২ ঘণ্টা ডিউটি করতে হবে।শিক্ষক-চিকিৎসক সোমবার থেকে শনিবার অবধি সকাল ৯টা থেকে বিকেল ৪টে অবধি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। নয়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে চিকিৎসক রাতে অন কল ডিউটিতে থাকবেন, তিনি পরের দিন ‘ডে অফ’ নিতে পারবেন না। এর পাশাপাশি জরুরি পরিষেবার উন্নতি, রোগী স্বার্থ এবং রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে গবেষণার উন্নতির স্বার্থে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অধিকাংশই চিকিৎসক মনে করছেন,
আরজি কর কাণ্ডের প্রতিবাদে মুখর হওয়ার জন্যই এটা একটা শাস্তি মূলক ব্যবস্থা। যদিও এর বিরুদ্ধে চিকিৎসকদের একাংশের পাল্টা অভিযোগ ছিল এই সুযোগকে কাজে লাগিয়ে ডাক্তারদের একাংশ চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন। যাই হোক এই কড়া নির্দেশিকার পরে চিকিৎসকরা কি করেন সেটাই এখন দেখার।



