news bazar24:যাদের চার বছরের স্নাতক ডিগ্রি রয়েছে, তাঁরা এখন থেকে সরাসরি নেট পরীক্ষায় বসতে পারবেন। এমনকী পিএইচডি- ও করতে পারবেন। রবিবার এ কথা জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান জগদেশ কুমার। এর আগে নিয়ম ছিল, মাস্টার্স ডিগ্রি থাকলে এবং ন্যুনতম ৫৫ শতাংশ নম্বর পেলে তবেই নেট বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে বসাযাবে।
নতুন নিয়মে জুনিয়র রিসার্চ ফেলোশিপ- সহ কিংবা ফেলোশিপ ছাড়া পিএইচডি ৭৫ শতাংশ নম্বর কিংবা তার সমমানের গ্রেড থাকতে হবে। এদিন জগদেশ কুমার সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, তাঁরা সরাসরি পিএইচডি করতে পারবেন এবং নেট পরীক্ষায় বসতে পারবেন। এই ধরনের প্রার্থীরা যে-বিভাগেই চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করে থাকুন না পিএইচডি করার সুযোগ দেওয়া হবে।” তিনি আরও বলেন, “যারা চার বছরের কিংবা ৮ সেমেস্টারের ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম সফল ভাবে শেষ করেছেন, তাদের হয় ৭৫ শতাংশ নম্বর কিংবা যেখানে নম্বরের বদলে গ্রেড চালু আছে সেখানে সম মানের গ্রেড পেতে হবে।”তফসিলি জাতি ও উপজাতি ও ওবিসি প্রার্থীদের নম্বর ও গ্রেডে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। একই সুবিধে পাবেন বিশেষ ভাবে সক্ষম, অর্থনৈতিক ভাবে দুর্বল এবং অন্যান্য বিভাগের প্রার্থীরা।





