Newsbazar 24:বিধাতার অত্যাশ্চর্য সৃষ্টি। দুটির জায়গায় চার পা নিয়ে ভূমিষ্ঠ এক শিশু। তবে ডাক্তারদের একাংশের অভিমত জেনেটিক কারণেই এটা হতে পারে। শিশুটি সম্পূর্ণ সুস্থ, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কমলারাজ হাসরাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতককে কড়া পর্যবেক্ষণে নিউবর্ন বেবি ইউনিটে রাখা হয়েছে। বাচ্চাটি সুস্থ রয়েছে। ডাক্তারবাবুরা জানিয়েছেন, চিকিৎসা জগতে এই রোগ হল ডায়সেফেলিক প্যারাপাগাস। কদাচিত এই শিশু দেখা যায় লক্ষ লক্ষ শিশুর মধ্যে মাত্র একজন শিশুই এমন রোগে আক্রান্ত হয়। অস্ত্রোপচার করে মেয়েটির অতিরিক্ত দুটি পা বাদ দিতে হবে। হাসপাতাল জানিয়েছে বর্তমানে শিশুকন্যা সম্পূর্ণ সুস্থ -স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত এই মধ্যপ্রদেশেই দুটি মাথা, তিনটি হাত ও দুটি পা এবং দুটি মেরুদণ্ড নিয়ে একটি শিশুর জন্মে ছিল। তবে বাচ্চাটি বর্তমানে জীবিত নেই।
