চাকরি প্রার্থীদের সুখবর, নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইন আনল নতুন ফিচার ‘জব কালেকশন’

Newsbazar24:লিংকডইন নেটওয়ার্কিংয়ের এক জনপ্রিয় প্ল্যাটফর্ম। বিশ্বের প্রায় ২০০ টি দেশের প্রায় ৪১.৬ কোটি কোম্পানি যুক্ত আছে লিংকডইনে। কেন? কারন এটি একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম।যেখানে প্রতিদিন নানা ধরনের মার্কেটিং তো হয় ই সাথে হয় চাকরি। চাকরি পাওয়া যায় লিংকডইনের মাধ্যমে। আর তার জন্যই লিংকডইন এত বেশি জনপ্রিয়।
চাকরি প্রার্থীদের জন্য সম্প্রতি সহজ এক নতুন ফিচার আনার ঘোষণা করল লিংকডইন। এই ফিচারের নাম দেওয়া হয়েছে’জব কালেকশনস’। এই ফিচার এআইয়ের সহায়তায় চাকরী প্রার্থীদের নিজ পছন্দের চাকরির তথ্য দেবে। লিংকডইন সূত্রে এই তথ্য জানিয়েছে এনগ্যাজেট
লিংকডইনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট কোনো বিভাগে বা চাকরির পদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোকে জেনারেটিভ এআইয়ের ক্যাটাগরি অনুসারে তালিকা করে উপস্থাপিত করবে। চাকরির বিজ্ঞপ্তিগুলোকে ক্যাটাগরি অনুসারে ভাগ করে সার্চের রেজাল্টে দেখানো হবে।
আপনি ডেস্কটপ, লিংকডইন মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইল ওয়েব বা লিংকডইন লাইট অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন থেকে লিংকডইন অ্যাক্সেস করতে পারেন।
নতুন এই ফিচারের মধ্য দিয়ে একদিকে চাকরি খোঁজার সময় বাঁচবে, অন্যদিকে ক্যারিয়ারের পরিবর্তনের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়েও পরামর্শ দেবে। লিংকডইন সূত্রে আরও জানা গেছে,’এআই ফিচার চাকরি প্রার্থীদের ক্যারিয়ারে এগিয়ে যেতে পছন্দের কাজ খুঁজে দেবে এবং প্রস্তুতি নিতেও সহায়তা করবে।
লিংকডইনের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের শুরুতে আমেরিকায় চাকরির আবেদনের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী চাকরির আবেদনের সংখ্যাও ৩৬ শতাংশ বেড়েছে। এ ছাড়া বিশ্বব্যাপী ৮৫ শতাংশ মানুষ চলতি বছর তাদের চাকরি পরিবর্তন করার কথা ভাবছে। এমন পরিস্থিতিতে চাকরি খোঁজা সহজ করতে নতুন ফিচারটি সাহায্য করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img