গায়ক উদিত নারায়ণের অ্যাপার্টমেন্টে বিধ্বংসী আগুনে মৃত ১,ঘটনায় আতঙ্ক উদিতের পরিবারে ?

news bazar24: কয়েক দিন আগে, গায়ক শান যে অ্যাপার্টমেন্টে থাকেন তার একটি তলায় ভয়াবহ আগুন লেগেছিল। এবারও একই ঘটনা ঘটল উদিত নারায়ণের বাড়িতে। উদিত নারায়ণ মুম্বাইয়ের আন্ধেরির শাস্ত্রী নগরে স্কাইপ্যান নামে একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। সোমবার রাত ৯টার দিকে প্রখ্যাত গায়ক উদিত নারায়ণের অ্যাপার্টমেন্টে হঠাৎ আগুন লাগে।
সূত্রের খবর, বৈদ্যুতিক যন্ত্রে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বাড়ি থেকে আগুন লাগার খবর ফায়ার ব্রিগেডকে জানানো হয়। জরুরি ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা। তবে এক প্রত্যক্ষদর্শীর দাবি, ১১ তলার একটি বাড়িতে বাতি জ্বলছিল। সেখান থেকে পর্দায় আগুন ধরে যায়। তবে নিরাপত্তারক্ষীদের খবর দেওয়া পর্যন্ত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

অ্যাপার্টমেন্টের ১১ তলায় আগুন লাগে। এই ভয়াবহ আগুনে অ্যাপার্টমেন্টটি ধোঁয়ায় ঢেকে যায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। উদিত তার পরিবারের সঙ্গে এই ভবনের ৯ তলায় থাকেন। এই দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। তিনি বহুতল ভবনের ১১ তলায় থাকতেন। আগুনে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। মৃতের নাম রাহুল মিশ্র। এ ঘটনায় গায়ক উদিত নারায়ণ জানান, তিনি ও তার পরিবার ভালো আছেন। ‘এটি একটি ভয়ানক রাত ছিল। আমি এখনও জানি না আগুনের সূত্রপাত কি? পরিস্থিতি খুবই খারাপ ছিল,’ বললেন উদিত।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img