news bazar24 : গাজোলে জুট মিলের মেশিনের মধ্যে মিস্ত্রির হাত ঢুঁকে বিপত্তি । গাজোলে রাধা গোবিন্দ জুট মিলে নতুন মেশিন বসাতে এসে মেশিনের মধ্যে মিস্ত্রির হাত ঢুকে ঘটে যায় ভয়ানক বিপত্তি । এরপর স্থানীয়রা ওই মিস্ত্রিকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে জখম ওই মিস্ত্রির নাম কার্তিক পাল।
বয়স ৬১ বছর।বাড়ি উত্তর 24 পরগনা জেলায় । জানা গিয়েছে গাজোল ব্লকের মাঝড়া অঞ্চলের চন্ডিপুর গ্রাম এলাকায় রাধা গোবিন্দ জুট মিলে নতুন মেশিন বসাতে আসে ওই ব্যক্তি । এদিন জুট মিলে নতুন মেশিন বসানোর কাজ শুরু হয় । এরপর মেশিনটি চালু করতে গেলে জুট মিলের মেশিনের মধ্য হাত ঢুকে গিয়ে বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে।






