গঙ্গা ও পদ্মা ভাঙ্গনের স্থায়ী সমাধানের দাবীতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পদযাত্রা

গঙ্গা ও পদ্মা ভাঙ্গনের স্থায়ী সমাধানের দাবীতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার জন গর্জনের ফরাক্কা থেকে লালগোলা ১০০ কিলোমিটার পদযাত্রার দ্বিতীয় দিন, ফারাক্কার মহেশপুর থেকে সামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা লালপুর, দেবীদাসপুর, ঘনশ্যাম মহেশটোলা প্রতাপগঞ্জ হয়ে কাঁকুড়িয়া মোড়ে এসে এদিনর পদযাত্রা শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য ও কেন্দ্রীয় নেতারা।
২০২০ সাল থেকে ফারাক্কা থেকে সামশেরগঞ্জ, লালগোলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ গঙ্গা পদ্মা ভাঙন শুরু হয়। গঙ্গা ও পদ্মা ভাঙ্গনের জেরে ঘরবাড়ি, ভিটেমাটি হারিয়ে দিশাহীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার।
ভয়াবহ গঙ্গা ভাঙনের জেড়ে শামসেরগঞ্জ ও লালগোলার গ্রামের পর গ্রাম নদী গর্ভে চলে গিয়েছে। সেইসব নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের শুধু জুটেছে বিভিন্ন রাজনৈতিক দল গুলির রাজনৈতিক বাক্যলাপ। না হয়েছে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান না হয়েছে ভিটেমাটি জমি জায়গা হারিয়ে পথের ভিখারি হওয়া মানুষদের স্থায়ী সমাধান।
সেই সমস্ত কথাকে মাথায় রেখে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ফারাক্কা থেকে লালগোলা ১০০ কিলোমিটার পদযাত্রা ও জন-গর্জন সভার ডাক দেয়। ফারাক্কার নুরুল হাসান কলেজ মাঠ থেকে শুরু হয় এস ডি পি আই এর জনগর্জন পদযাত্রা। গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান ও গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের দাবি সহ, অতি দুস্ত পরিবারদের বাসস্থান সহ জমি প্রদানের দাবীতে পদযাত্রা বলে জানিয়েছেন এইচডি পি আই এর রাজ্য সভাপতি মোঃ শাহাবুদ্দিন।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img