খাস জমিতে অবৈধ নির্মাণের প্রতিবাদ, আইনজীবী তরুণীর পরিবারকে একঘরে করার অভিযোগ

Newsbazar24 Desk:: সরকারি খাস জায়গায় অবৈধ নির্মাণ করছিল জমি মাফিয়ারা। প্রতিবাদ করায় আইনজীবী তরুণীর পরিবারকে হুমকি এমনকি কৃষি কাজের সেচের জল বন্ধ করার অভিযোগ। জলের অভাবে ফসল নষ্ট হতে চলেছে। থানায় অভিযোগ করেও কোন সূরাহা না মেলায় অবশেষে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ আইনজীবী তরুণী।
এদিকে ঘটনা সামনে পাল্টা তৃণমূলের দাবি ওই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। শুরু রাজনৈতিক তরজা। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। বিজেপির অভিযোগ এই জমি মাফিয়াদের মদত দিচ্ছে তৃণমূল।

ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ভাবুক এলাকায়। অভিযোগ ওই এলাকায় একটি সরকারি খাস জায়গা দীর্ঘদিন ধরে পড়েছিল। আর এতেই গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়াদের নজরে আশায় রাতারাতি অবৈধভাবে নির্মাণ কার্য শুরু করে। অবৈধ নির্মাণের প্রতিবাদ করেন ওই এলাকার এক তরুণী আইনজীবী হেমা সরকার। যিনি বর্তমানে মালদা কোর্টে শিক্ষার্থী আইনজীবী হিসাবে কর্মরত।

ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব দফতরে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী তরুণী। ভূমি দফতরের আধিকারিকরা সরজমিনে এসে খতিয়ে দেখে অবৈধ নির্মাণের কাজ ও বন্ধ করে দেয় আর এতেই ক্ষিপ্ত গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়ারা বলে অভিযোগ। তারা সিদ্ধান্ত নেয় ওই আইনজীবী তরুণীর পরিবারকে কৃষিকাজের সেচের জল বন্ধ করে দেওয়া হবে। আর এতেই বিপাকে পড়েছে ওই তরুণীর পরিবার। প্রায় চার বিঘা আলুর জমিতে জল না পাওয়ায় ফসল নষ্টের পথে।

এনিয়ে মালদা থানায় মোট ১৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ। অভিযোগের প্রায় ১৪ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্ত হয়েছেন ওই আইনজীবী তরুণী।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img