Newsbazar24: আর মাত্র ১০ দিন পরেই দেব অভিনীত খাদান ছবি মুক্তি পেতে চলেছে। খাদান ছবির প্রচারে কলাকুশলীদের নিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন জেলায় যাচ্ছেন দেব এদিন তিনি মালদায় পদার্পণ করলেন।

মঙ্গলবার ভোরে হাওড়া থেকে বন্ধে ভারত এক্সপ্রেস এ মালদায় আসেন টলিউডের বিখ্যাত অভিনেতা তথা সংসদ দেব তার সাথে ছিলেন খাদান ছবির অভিনেতা অভিনেত্রীগণ । তার পরনে ছিল খাদানের টিশার্ট, কালো জ্যাকেট এবং ডেনিম। মাথায় টুপি। এদিন তারা মালদা স্টেশনে নেমে পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে উঠেন। তাকে দেখতে উপচে পড়েছিল ভিড়। সেখান থেকে দুপুর ১২ টা নাগাদ মালদা কলেজে নবীন বরণ উৎসবে অংশ নেন। । মালদা কলেজ মাঠের মঞ্চে ছবির দুই নায়িকা ইধিকা পাল এবং স্নেহা বসুকে সাথে নিয়ে দর্শকদের সঙ্গে খাদান ছবিটির রাজার রাজা গানটিতে নাচতে দেখা যায়। তার অগণিত ভক্তরা ফুলের তোড়া নিয়ে মঞ্চের সামনে দাঁড়িয়ে ছিলেন।

ছবিতে দেখা যায় চারিদিকে প্রচুর মানুষের সমাগম।
কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনার অবলম্বনে এই সিনেমার তৈরি হয়েছে এবং বাংলায় এই সর্বপ্রথম কয়লা খাদান নিয় কোন ছবি তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব।





