news bazar24, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর:
দীপান্বিতা অমাবস্যা মানেই শ্যামা মায়ের আরাধনা, আর সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের ‘বড় মা কালী মন্দির’ আজ পরিণত হয়েছে এক ভক্তিময় পীঠস্থানে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে উপচে পড়েছে ভক্তদের ঢল।
ক্ষীরপাইয়ের এই কালীমন্দিরের বিশেষত্বই আলাদা। এখানে কোনও স্থায়ী পুরোহিত নেই। যে ভক্ত পূজা দিতে আসেন, তিনিই হন অস্থায়ী পুরোহিত। অর্থাৎ, ভক্তই এখানে দেবীর সেবক। এই মন্দিরে প্রায় ৪৫ ফুট উচ্চতার বিশাল দেবীমূর্তি বিরাজমান, যা দূর থেকেও দর্শনার্থীদের আকর্ষণ করে।
৫০০০ বছরের বর্গভীমা মন্দির, তমলুকের অলৌকিক শক্তিপীঠ
এখানে পুজোর ফল বা দক্ষিণা দেওয়া নিষিদ্ধ। ভক্তরা চাইলে শুধু প্রসাদ বা ফল রেখে যেতে পারেন মায়ের উদ্দেশে। বছরের প্রতিটি অমাবস্যাতেই বিশেষ পূজার আয়োজন করা হয়, তখনই পুরোহিত আসেন মন্ত্রোচ্চারণ ও আরাধনার জন্য। বাকি দিনগুলোতে স্থানীয় ভক্তরাই মন্দিরের পূজা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলান।
এই বড় মা কালীর পূজা প্রায় ২৫ বছর ধরে চলে আসছে। বলা হয়, মায়ের কাছে মানত করে ভক্তরা কামনা পূর্ণ হলে আবার ফিরে আসেন মানত পূরণে।
খেলার ছলে শুরু, আজ ২১৫ বছরের ঐতিহ্য! শোল মাছ পোড়া ভোগে তৃপ্ত মা কালী
আজ দীপান্বিতা অমাবস্যার দিনে সকাল থেকেই মন্দির চত্বরে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। কেউ মা কালীকে দর্শন করছেন, কেউ বা প্রদীপ জ্বালাচ্ছেন মায়ের চরণে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় আরও বেড়ে যায়।
পুজো কমিটি ও স্থানীয় প্রশাসন একযোগে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সর্বত্র নজরদারি চলছে যাতে ভক্তরা নির্বিঘ্নে মায়ের আশীর্বাদ লাভ করতে পারেন।






