ক্যান্সার জয়ী মালদার রোগীদের কাহিনী মনিপাল ইএম বাইপাসের চিকিৎসা উৎকর্ষকে উজ্জ্বল করল

Newsbazar24 :ভারতের অন্যতম স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক মনিপাল হাসপাতাল গ্রুপের অংশ মনিপাল হাসপাতাল ইএম বাইপাস তথা সাবেক মেডিকার উদ্যোগে মালদা জেলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের এক হোটেলের প্রেক্ষাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হয়। লক্ষ্য ছিল ক্যান্সার বা অনকোলজিতে তাদের উৎকর্ষ তুলে ধরা এবং পূর্ব ভারতের মানুষদের জন্য সহানুভূতিশীল প্রযুক্তি নির্ভর ক্যান্সার চিকিৎসা প্রদানে তাদের উদ্যোগ মালদা সহ উত্তরবঙ্গবাসীকে জানানো। সাংবাদিকদের সাথে আলোচনায় উপস্থিত ছিলেন ইএম বাইপাসের মনিপাল হাসপাতালের অনকোলজি সার্ভিসের সিনিয়র কনসালটেন্ট ও ডিরেক্টর ডাক্তার সৌরভ দত্ত তার সাথে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজি ডাঃ হর্ষ ধর। তারা ক্যান্সার চিকিৎসায় অগ্রগতি, প্রারম্ভিক নির্ণয়, সার্জিক্যাল উদ্ভাবন এবং পূর্ব ভারতে হেড এন্ড নেক ক্যান্সারের বাড়তি বোঝা নিয়ে আলোচনা করেন। এছাড়াও এদিন ‘অন্বেষণা মেডিকেল এডুকেশন ফর মিডিয়া’নামের একটি অগ্রগণ্য উদ্যোগ উদ্বোধন করা হয়।
এদিনের সম্মেলনে ক্যান্সারের চিকিৎসায় সুস্থ হওয়া তিন সুস্থ রোগীকে উপস্থাপিত করা হয় যারা গলা জিহ্বা প্রভৃতি ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠেছেন।
৩৪ বছরের এক পুরুষ যে ২০২৪ গুরুতর জিহ্বা ক্যান্সার আক্রান্ত হয়েছিলে। জিহ্বার বেশ কিছু অংশ কেটে বাদ দিয়ে উরুর টিস্যু দিয়ে পুনর্গঠন ও ফেব্রুয়ারিতে রেডিয়েশন শেষ করেন। বর্তমানে তিনি স্বাভাবিক জীবন যাপন করছেন তিনি জানান, যাত্রা কঠিন ছিল কিন্তু ডাক্তার বাবুরা চিকিৎসা পরিষেবা দিয়ে আমাকে নতুন জীবন এনে দিয়েছে। এখন আত্মবিশ্বাস নিয়ে সামনে তাকাতে পেরেছি।
অপর এক ৫১ বছর বয়স্ক মহিলা রোগী জানান, বামগালে চোয়ালে অগ্রসর টিউমার ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন, বড় সার্জারি ও পুনর্গঠন অস্থায়ী শ্বাসনালী টিউব সহ জানুয়ারি ২০২৫ এ কেমো রেডিয়েশন শেষ করেছেন। তিনি বলেন চিকিৎসা কঠিন ছিল কিন্তু মনিপাল ইএম বাইপাসের টিম সবসময় পাশে ছিল। আজ আমি অনেক শক্তিশালী ও আশাবাদী।
পরিশেষে তারা বলেন, মনিপাল হাসপাতাল ইএম বাইপাস এখন পূর্ব ভারতে বিশ্বমানের ক্যান্সার কেয়ার ঘরের কাছেই পৌঁছে দিচ্ছে।
এ বিষয়ে ডাক্তার সৌরভ দত্ত বলেন, মনিপাল ইএম বাইপাস ও ব্রড ওয়ে সম্পূর্ণ ক্যান্সার পরিষেবা প্রদান করে। আর্থিক ও মানসিক সহায়তা সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা একই ছাদের তলায়। সমীক্ষায় দেখা গেছে ভারতে প্রতিবছর ১.৫ লক্ষেরও বেশি মাথা ও গলার ক্যান্সারের রোগ নির্ণয় হয়। জীবনযাপন ও পরিবেশগত কারণ সম্পর্কিত বৃদ্ধির কারণে এক্ষেত্রে জরুরী নজরদারি প্রয়োজন। তিনি আরো বলেন আমরা রোবটিক সার্জারি মাইক্রোভাসকুলার ফ্রি ফ্ল্যাপ সার্জারি উন্নত থাইরয়েড প্যারোটিভ সার্জারি, উন্নত রেডিয়েশন, কেমোথেরাপি, নিউক্লিয়ার মেডিসিন ও রিকনস্ট্রাকশন সবই এক জায়গায় প্রদান করি।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img