Newsbazar 24:বর্তমান যুগে প্রত্যেকের ঘরে উচ্চ কোলেস্টেরলের সমস্যা রয়েছে। ওষুধ খান কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখার জন্য।রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে, তাহলে হার্টের ক্ষতি হয়। হৃদরোগের আশঙ্কা বাড়ে। সেই সঙ্গে বাড়ে স্ট্রোকের সম্ভাবনাও। আবার অল্প বয়সেও এই সমস্যা বাসা বাঁধছে শরীরে। এই রোগ সাধারণত বাসা বাঁধে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে। কোলেস্টেরলের মাত্রা বাড়লে তা রক্তপ্রবাহের মধ্যে সঞ্চিত হয়। রক্তপ্রবাহের সরু ও শক্ত করে ফেলে। রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। খাদ্য বিশারদরা বলেন কিছু শাকসবজি আমাদের শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে।
আসুন জেনে নেওয়া যাক কি কি শাক সবজি এই কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে
* ব্রকোলিতে ফাইবার প্রচুর পরিমাণে থাকে, যা উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে দুর্দান্ত। এতে রয়েছে অনেক পুষ্টিগুণ এবং সালফোরাফেন নামক সালফার সমৃদ্ধ যৌগ, যা ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে। শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে অবশ্যই খান ফাইবার সমৃদ্ধ শাকসবজি।
*কালে শাকে পটাসিয়াম, ফাইবার, ফোলেট এবং ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। যে কারণে হার্টের জন্য খুব উপকারি শাক কালে। শরীরে এলডিএল-এর মাত্রা কমিয়ে হৃদরোগ থেকে মুক্তি দেয় কালে।
*ফুলকপিতে এক ধরনের লিপিড থাকে, যা অন্ত্রকে কোলেস্টেরল শোষণ করা থেকে আটকায়। ফুলকপিতে উপস্থিত সালফোরাফেন রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে। এটি আমাদের ধমনীতে ফ্যাট জমতে দেয় না।
* মূলায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম, পটাসিয়ামের খনিজ পদার্থ রয়েছে। এটি শরীরে এলডিএল-এর মাত্রা কমায়। শিরা এবং ধমনীর প্রদাহও প্রতিরোধ করে। এই সবজি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। এ ছাড়াও, মূলায় রয়েছে ডায়েটারি ফাইবার, যা ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
গাজর হার্টের জন্য খুব উপকারি সবজি । এতে থাকা বিটা-ক্যারোটিন রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ করে। গাজরে প্রচুর দ্রবণীয় ফাইবার রয়েছে, যা আমাদের পরিপাকতন্ত্রকে কোলেস্টেরল শোষণে বাধা দেয়।


