কোটি টাকার পাহাড়ের সামনে বসে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, ভাইরাল ভিডিও

Newsbazar24:কাঁড়ি কাঁড়ি ৫০০ টাকার নোটের পাশে বসে রয়েছে এক তৃণমূল নেতা। এত টাকা কোথা থেকে এলো, এ প্রশ্নের জবাব নেই।এইরকম এক ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ভাইরাল ভিডিওতে বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সহ-সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলকে দেখা যাচ্ছে।
ভাইরাল হওয়া সেই ভিডিওটি প্রায় সাড়ে তিন মিনিটের। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি অফিস ঘরের টেবিলের উপর ধাপে ধাপে সাজানো রয়েছে ৫০০ টাকার বান্ডিল। একদিকে বসে গিয়াসউদ্দিন মণ্ডল আর অন্যদিকে এক ব্যবসায়ী। টাকার স্তূপ এতটাই বড় যে মাঝখানে যে ব্যক্তি বসে আছেন তাঁর মুখ প্রায় ঢাকা পড়ে গেছে। প্রাথমিক অনুমান অনুসারে, সেখানে নগদ প্রায় কোটি টাকাও থাকতে পারে। ভিডিওটির শেষে সেই টাকাগুলি ব্যাগে ভরে নিয়ে যেতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। যদিও ভিডিওটির সত্যতা আমরা যাচাই করি নি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই সমালোচনা শুরু হতেই সাফাই গিয়াসউদ্দিনের। তাঁর দাবি যে, এটি ২০২২ সালের একটি পুরোনো ভিডিও। আর ভিডিওটি জমি কেনাবেচার লেনদেনের সময়ের। তিনি বলেন যে, “আমি শুধু সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু লেনদেন আমার নয়।” ভিডিওতে থাকা ব্যবসায়ী বাকিবুল ইসলামও সেই একই দাবি করেছেন। তাঁর কথায়, কয়েক বছর আগেই একটি জমি বিক্রির সময় এই টাকা লেনদেন হয়েছিল। তবে গিয়াসউদ্দিন সেই ব্যবসার পার্টনার কি না, তা নিয়ে দু’জনের মধ্যে বক্তব্যের কোনও মিল নেই।
ভাইরাই হওয়া এই ভিডিও ঘিরে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র দাবি করেছেন যে, ইডির স্বতঃপ্রণোদিত তদন্ত হওয়া উচিত। তাঁর অভিযোগ যে, তৃণমূল নেতারা জমি কারবারের আড়ালে কালো টাকা লেনদেনের সঙ্গে যুক্ত।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img