‘কিছু ছেলেকে সামনে রেখে মূল চক্রীদের আড়াল করার চেষ্টা হচ্ছে’ আবারও বিস্ফোরক চৈতালি ঘোষ সরকার

Newsbazar24:জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি এবং দীর্ঘদিনের জনপ্রিয় কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় মালদা জেলা পুলিশ দুই পলাতক অভিযুক্তের খোঁজে পুরস্কার ঘোষণা করে অভিযুক্তদের ছবি প্রকাশ্যে এনেছে। যদিও পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে। নিহত কাউন্সিলরের বাড়ির খুব কাছেই মহানন্দা পল্লীর বাসিন্দা বাবলু যাদব মালদা রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণ রজক ওরফে রোহনের সন্ধানে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে তাদের সন্ধানে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে।
রবিবার আবারও পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করে রীতিমত সরব হলেন মৃত কাউন্সিলারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার। তিনি জানান, তদন্ত এত ধীরে চলছে কেন আমি বুঝতে পারছি না। তিনি আরো বলেন আমি শুনতে পাচ্ছি এর কথা ওর কথা, আমার মনে হচ্ছে এদেরকে সামনে রেখে মূল চক্রীদেরকে আড়াল করার চেষ্টা চলছে। পুলিশ প্রশাসন এবং সংবাদ মাধ্যমের কাছেও তিনি আবেদন করেছেন এই বিষয়টিকে নিশ্চিত করার জন্য।
বাবলু যাদব প্রসঙ্গে তিনি বলেন, আমি এই মুহূর্তে তার কথা মনে করতে পারছি না, স্থানীয় হিসেবে বিভিন্ন কাজে আসতেই পারে। তার সঙ্গে কি শত্রুতা, কে তাকে ব্যবহার করল, এই জিনিস আমি বুঝে উঠতে পারছিনা।
আমি চাই আরো এক দু দিনের মধ্যে আসল দোষীকে প্রকাশ্যে আনা হোক। কাউকে লুকানোর চেষ্টা বা ক্ষমতার আছে নতি স্বীকার যেন না করে। যেভাবে দুলালকে মারা হয়েছে তা কোন সাধারণ মানুষ বা এই ছেলেদের কাজ নয়। যাদের মাথা থেকে এই জিনিস বেরিয়েছে তাদেরকেও অবিলম্বে ধরার আবেদন করছি ।আমার স্বামীর কাজ মিটে যাওয়ার পর আমি সশরীরে গিয়ে দিদিকে জানাব আমার মনের সমস্ত কথা ।
অপরদিকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদব সংবাদ মাধ্যমের সামনে জানান, ‘ আমার স্বামী বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত ভাবতেই অবাক লাগছে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি যদি আগে টের পেতাম তাহলে ওকে আগেই ধরিয়ে দিতাম। তার আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। ও কোন কাজ করতো না। তবে সম্ভবত তৃণমূল করত। কৃষ্ণ রজক ওরফে রোহন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। এক তারিখের পর থেকে তাকে আর দেখা যায়নি। পুলিশ দুই তারিখে আমাদের বাড়িতে এসেছিল।
এলাকার ওপর এক বাসিন্দা রেখা সরকার কাঁদতে কাঁদতে জানান, বাবলাদার মত পরোপকারী মানুষকে যারা মেরেছে তাদের কঠোর শাস্তি চাই উনি বিপদে-আপদে সবসময় আমাদের পাশে দাঁড়াতেন। বাবলু যাদব পার্টির মিটিং মিছিলেও যেতেন। সে যে খুনের সাথে জড়িত, আমরা বিশ্বাস করতে পারছিনা।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img