কালী পুজোতে খান ভিন্ন স্বাদের ডাল । তবে মুগ ,মটর বা মুশুরের ডাল নয়

news bazar24 : কালী পুজোতে খান ভিন্ন স্বাদের ডাল । তবে মুগ ,মটর বা মুশুরের ডাল নয়। পুজোতে ভাত বা রুটির সাথে খান বিউলির ডাল, যা  কলাই ডাল  নামেও পরিচিত।

 বিউলির ডালের রেসিপি   কিছু টা মসুর ডালের রেসিপি বা মুগ ডালের রেসিপি মতনই তবে  এর সুস্বাদু স্বাদটা একটু আলাদা। নিরামিষ বিউলির ডাল  প্রোটিন এবং ফাইবারের একটি ভালো উৎস এবং এতে ফ্যাটও কম।

 

বিউলির ডালের রেসিপি

উপাদান

২ কাপ বিউলির ডাল

১.৫  চা চামচ সর্ষের তেল

১/২ চা চামচ চিনি

১/২ চা চামচ গোটা জিরা

১ টি শুকনো লঙ্কা

১ টি তেজ পাতা

১ চা চামচ আদা বাটা

৪ টি কাঁচা লঙ্কা, কাটা

নারকেল কুঁচি পরিমাণ মতো

১ চা চামচ জিরা গুঁড়ো

১ চা চামচ ধনে গুঁড়ো

১ চা চামচ হলুদ গুঁড়ো

১ চা চামচ লঙ্কা গুঁড়ো

লবণ স্বাদ অনুযায়ী

১ চা চামচ ঘি

১ চা চামচ গরম মশলা গুঁড়ো

ধনে পাতা কুচি

নারকেল স্লাইস করে কাটা

জল প্রয়োজন মত

কিভাবে বানাবেন ?

প্রথমে একটি প্রেসার কুকার নিন এবং তাতে আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ও তার সাথে পরিমাণ মতো জল যোগ করুন এবং ১/২ চা চামচ লবণ এবং অল্প পরিমাণ হলুদ যোগ করে সিদ্ধ করে নিন। সাধারণত ৩ থেকে ৪ টি সিটি লাগে ভালো ভাবে সিদ্ধ হতে।

একটি কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজ পাতা যোগ করুন এবং একটুক্ষণ ভাজুন, প্রায় ১ মিনিট খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়।

আদা বাটা, নারকেল কুঁচি, এবং কাঁচা লঙ্কা যোগ করে আরও একটুক্ষণ ভেজে নিন।

এরপর সিদ্ধ করা ডাল, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ যোগ করুন এবং ২ থেকে ৩ মিনিট ভেজে নিন যাতে মশলার গন্ধটা চলে যায়।

পরিমাণ মতন জল যোগ করে ঢাকা দিয়ে ৫ মিনিট ফুটতে দিন। তারপর ঢাকনা খুলে ১ চা চামচ ঘি ও ১ চা চামচ গরম মশলা গুঁড়ো যোগ করে একটু নেড়ে ২ মিনিট রেখে দিন।

এরপর উপর থেকে অল্প ধনেপাতা কুচি এবং স্লাইস করা কাটা নারকেল ছড়িয়ে গরম গরম সরু চালের ভাত কিংবা গরম লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন।

 

 

Tips (টিপস)

রান্নার সময় কমাতে রান্না করার আগে কমপক্ষে ৩০ মিনিটের জন্য কিংবা সারা রাত ধরে ডাল জলে ভিজিয়ে রাখুন।

আপনারা চাইলে হিং ও মশলার সাথে যোগ করতে পারেন।

পরিবেশন করার আগে কাটা ধনেপাতা ও নারকেল ছিটিয়ে দিয়ে সাজিয়ে দিন।

গরম তেলের ফোড়ন বা তরকা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img