Newsbazar24 Desk: মালদা কালিতলা ক্লাবের পরিচালনায় মালদহের ঐতিহ্যবাহী শুভেন্দু মেমোরিয়াল এসআরএমবি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ান হল মালদা সাত সকাল। রবিবার সকালে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সাত সকাল মালদা বনাম জেএস ইলেভেন মালদা। মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে এদিনের খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিতলা ক্লাবের মূখ্য পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, সিএবি র প্রাক্তন কোষাধ্যক্ষ ও ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে সহ জেলার প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়েরা। টসে জিতে জেএস ইলেভেন ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।খেলোয়াড় পরিচিতির পর খেলা শুরু হয়। দেশ ইলেভেন প্রথমে ব্যাট করে ২৮ ওভারে সাত উইকেটে ২১৪ রান তোলে।জেএস ইলেভেনের সাহিল দত্ত ৩৬ বলে ৫১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে সাত সকালে মালদা মাত্র ২২.৪ ওভারে আট উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এই খেলায় ২ উইকেটে জয়লাভ করে সাত সকালে, মালদা পিয়ানো হয় চ্যাম্পিয়ন হয় রানার্স হয় জে এস ইলেভেন, মালদা। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জে এস ইলেভেনের সাহিল দত্ত। এ ছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাত সকালের অর্জুন রাফিয়া।
প্রসঙ্গত গত রবিবার ৪ঠা জানুয়ারী মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা কালিতলা ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এবারে এই টুর্নামেন্টের ২৫ তম বর্ষ। ২৫ তম বর্ষে এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিল কালিতলা ক্লাব। এই টুর্নামেন্টে মালদা, শিলিগুড়ি, কোলকাতা, ওড়িশার ক্রিকেট দল সহ আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।



