কলার খোসা রূপচর্চায় কী ভাবে কাজে লাগাতে পারেন

news bazar24:
কলা পাকা হোক অথবা কাঁচা। কলা খাওয়ার উপকারিতা কমবেশি আমরা সকলেই জানি। কলা এমন একটি ফল যা পুষ্টিগুণ যোগায় এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কলা খাওয়ার আগে সেই কলার খোসা আমরা ফেলে দিই কিন্তু আপনি কি জানেন এই কলার খোসা গৃহস্থালি থেকে শুরু করে রূপচর্চা সবকিছুতেই ব্যবহার করা যায়

রূপচর্চায় নামিদামি প্রসাধুনিক দ্রব্য ব্যবহার না করে আপনি যদি কলা দিয়ে রূপচর্চা করেন তাহলে পেতে পারেন ভীষণ উপকার। সবথেকে সহজ পদ্ধতি হলো কলা দিয়ে মুখ যদি ঘষে ফেলেন তাহলে আপনার মুখের সমস্ত বলিরেখা দূর হয়ে যাবে।

কলার খোসা দিয়ে ফেসপ্যাক বানানো যায়। কলার খোসা সামান্য চিনি দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এক চামচ মধু এবং দই দিয়ে ভালো করে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগালে মুখ সুন্দর জেল্লা দেবে।

যাদের হলুদ ভাব কাটানোর জন্য কলার খোসার জুড়ি মেলা ভার। প্রতিদিন সকালে মুখ ধুয়ে কলার খোসা কিছুক্ষণের জন্য দাঁতে ঘষলে দাঁতের হলুদ ভাব দূর হয়ে যাবে।

চোখের তলায় কালি সরিয়ে ফেলার জন্যও কলার খোসা ভীষণ উপকারী। রাতে ঘুমোতে যাবার আগে, কলার খোসা চোখের উপর একটু দিয়ে রাখলে চোখের কালি দূর হয়ে যায়।

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img