কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণাচক্র, অ্যান্টিভাইরাস কোম্পানির পরিচয়, গ্রেফতার ১৯

news bazar24: কলকাতায় অবৈধ কল সেন্টারের আড়ালে প্রতারণা। গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা পুলিশ কলকাতার বালিগঞ্জ এলাকার মুলেন রোডে অভিযান চালায়। সোমবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ফোন, ল্যাপটপ ও সিমকার্ড। অভিযুক্তদের বিরুদ্ধে একটি বেসরকারি অ্যান্টিভাইরাস কোম্পানির আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, তারা মূলত আমেরিকান নাগরিকদের টার্গেট করত।

অভিযান চালিয়ে এই অবৈধ কেন্দ্রটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা নিজেদের নর্টন অ্যান্টিভাইরাস ও অন্যান্য কোম্পানির কর্মী বলে পরিচয় দিত। বিদেশিদের কম্পিউটার ও ল্যাপটপে সফটওয়্যার ইন্সটল বা আপডেট করার অজুহাতে অভিযুক্তরা আমেরিকায় ফোন করে কলকাতায় অফিসে বসে ল্যাপটপের নিয়ন্ত্রণ নিতেন। সেই সঙ্গে গিফট কার্ডের নামে টাকা নেওয়া হত। এভাবেই প্রতারণা চলত।

গ্রেফতারকৃত ১৯ জনকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই প্রতারণার পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মহানগরীতে এরকম আর কোন কল সেন্টার আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img