করাত মিলে ওড়না পেঁচিয়ে মৃত্যু হল এক কিশোরীর! শোকের ছায়া হরিশ্চন্দ্রপুরে

হরিশ্চন্দ্রপুর,৮ মার্চ : করাত মিলে বাবার কাজে সাহায্য করতে গিয়ে মিলের ফিতায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হল বয়স ১৫ বছরের এক কিশোরীর। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছে বাবাও। আজ,শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের বনসরিয়া গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে,মৃত কিশোরীর নাম খুশি খাতুন। বাড়ি ভবানীপুর গ্রামে। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।কিশোরীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামনে মাসের ৫ তারিখে রয়েছে পরিবারের বড় মেয়ের বিয়ে। জ্বালানির জন্য বাবা মেরাজুল ইসলাম নিজের করাত মিলে কাঠ চেরাই করছিলেন।

সেই কাজে বাবাকে সাহায্য করছিল ছোট মেয়ে খুশি। অসাবধানতাবশত ওড়না পেঁচিয়ে যায় মিলের ফিতায়। মিলে ঢুকে দুমড়েমুচড়েহাত ও পা ভেঙে যায়। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতের বাবা মেরাজুল ইসলাম বলেন,বড় মেয়ের বিয়ের জন্য নিজের করাত মিলে জ্বালানির কাঠ চেরাই করছিলাম। ছোট মেয়ে কাঠ ধরিয়ে দিচ্ছিল। সে সময় অসাবধানতাবশত ওড়না পেঁচিয়ে যায় মিলের ফিতায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মেয়ের।চার মেয়ের মধ্যে সে ছিল ছোট।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img