কখনো কি খেয়েছেন ফুলকপির রোস্ট ? জেনে নিন বাড়িতে কিভাবে বানাবেন এই রেসেপি ?

news bazar24 : আপনি অবশ্যই নানা ধরনের মাংসের রোস্ট খেয়েছেন বিভিন্ন জায়গায় ,  কিন্তু কখনো কি খেয়েছেন ফুলকপির রোস্ট? বা এই রোস্টের নাম শুনেছেন কোনদিন ? অনেকেই আবার ভাবছেন  ফুলকপির আবার রোস্ট হয় নাকি? আর হলেও কিভাবে হয় ? সেই কারনেই আজ আমরা শিখবো কিভাবে ফুলকপির মজাদার রোস্ট বানাতে পারবেন বাড়িতে। সেই সাথে ফুলকপির  সুস্বাদু রোস্ট খেয়ে দেখুন মাংসের থেকেও খেতে ভালো লাগবে।

আসুন জেনে নিন কিভাবে তৈরি করবেন ফুলকপির মজাদার রোস্ট –

রোস্ট তৈরির উপকরণ যা আপনাকে জোগাড় করতে হবে-  

১। একটি মাঝারি সাইজের ফুলকপি

২। একটি মুরগির ডিম

৩। এক চা-কাপ ময়দা

 ৪। টক দই দুই টেবিল চামচ

৫। কাঁচা পেঁয়াজ কুচি আধা কাপ

৬। দুই চা চামচ আদা বাটা

 ৭। দুই চা চামচ রসুন বাটা  

৮। জয়ফল, জয়ত্রী ও কিসমিস বাটা দুই চা চামচ  

৯। সাদা পোস্ত বাটা এক চা চামচ  

১০। বেরেস্তা এক কাপ

১১। জিরা গুঁড়ো ১ চা চামচ

১২। গরম মসলা গুঁড়ো দুই চা চামচ

১৩। এলাচি ৪-৫ টি

১৪। দার চিনি দুই স্টিক মাঝারি সাইজের

 ১৫। ঘি/তেল ৪ টেবিল চামচ

১৬। ৩-৪টি   কাঁচা লঙ্কা

 ১৭। লবণ পরিমাণ মত তৈরি

প্রণালীঃ

প্রথমে ফুলকপিটি ডালপালা থেকে আলাদা করে ফুলের খন্ড খন্ড আকৃতি অনুযায়ী টুকরো টুকরো করে নিন। এরপর ময়দা, ডিম, জিরা গুড়ো এবং পরিমাণ মত লবণ সামান্য জলে মিক্সড করুন। এখন সেই মিশ্রণে ফুলকপির টুকরো গুলো হাল্কা আঁচে ভাল করে মাখিয়ে তেলে লাল লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে একটি পাত্রে ফুলকপির টুকরোগুলো উঠিয়ে রাখুন।

এরপর  প্যানে ৪ টেবিল চামচ তেল বা ঘি দিয়ে, তার মধ্যে এলাচ, পেঁয়াজ কুচি এবং দারুচিনি দিয়ে ভাজতে থাকুন। এগুলো লাল রং হয়ে আসলে  তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, টক দই, জয়ফল ও জয়ত্রী, কিসমিস বাটা,পোস্ত বাটা, গরম মশলা গুড়ো এবং পরিমাণ মত লবণ দিয়ে কষিয়ে নিন।

 মশলা ভাল ভাবে কষানো হলে তার মধ্যে ফুলকপির সেই টুকরোগুলো এবং আস্ত কাঁচা সবুজ লঙ্কা গুলো ছেড়ে দিতে হবে। এখন ওই প্যানের মধ্যে পরিমাণ মত জল দিয়ে আরো কিছুক্ষণ মাঝারি তাপমাত্রায় কষাতে হবে। ভালভাবে কষানো হয়ে গেলে তার উপর পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়ে নামিয়ে রাখুন। তৈরি হয়ে গেল মন মাতানো দারুন স্বাদের ফুলকপির রোস্ট। এখন পোলাও বা যে কোন খাবারের সাথে পরিবেষণ করুন।

সপ্তাহের সেরা

মহালয়ায় বিবাহিত মেয়েরাও কি বাবা-মায়ের তর্পণ করতে পারেন? জানুন শাস্ত্রীয় নিয়ম ও বিশেষ বিধান

বাবা-মায়ের তর্পণে মেয়েরা কোন গোত্র স্মরণ করবেন? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img