Newsbazar24: দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলেই কপালে চিন্তার ভাঁজ পড়ে। রক্তে কোলেস্টেরল বৃদ্ধি পেলে বাড়তে থাকে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। সাধারণত, তেল-মশলা জাতীয় খাবারের আধিক্য, শরীরচর্চায় অনীহা, প্রক্রিয়াজাত খাবার, অ্যালকোহল, মানসিক চাপ ইত্যাদির কারণে শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়ে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ওষুধ নির্ভর না হয়ে ভরসা রাখতে পারেন ঘরোয়া তিন উপায়ে।
1. ফ্ল্যাক্স সিড
হৃদযন্ত্র ভাল রাখতে ওমেগা-৩ ফ্যাটি আ্যসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্ল্যাক্স সিডে আলফা-লিনোলেনিক নামক একটি যৌগ রয়েছে, যা আসলে এক প্রকার ওমেগা-৩ ফ্যাটি আ্যসিড। ফ্ল্যাক্স সিড জলে ভিজিয়ে সেই জল খেলে কাজ দেবে। আবার স্মুদির সঙ্গে ফ্ল্যাক্স সিড মিশিয়েও খাওয়া যেতে পারে।
2. দারচিনি
দারচিনি কোলেস্টেরলের মতো হৃদরোগের সঙ্গে সম্পর্কযুক্ত এমন অনেক রোগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। প্রতি দিন সকালে খালি পেটে উষ্ণ জলের সঙ্গে এক চিমটে দারচিনি মিশিয়ে খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
3. ধনে





