Newsbazar24 Desk: রাজ্যের নাম নিয়ে ফের বড়সড় বদলের ইঙ্গিত। বাংলা হোক কিংবা ইংরেজি—রাজ্যের সরকারি নাম একটিই রাখার পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ‘West Bengal’, ‘বাংলা’ বা ‘পশ্চিম বাংলা’ নয়, সর্বত্র ‘পশ্চিমবঙ্গ’ (Paschim Banga) নাম ব্যবহারের প্রস্তাব সামনে এসেছে।
সম্প্রতি সাংবাদিক বৈঠকে বিজপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট করে জানান, এ বার থেকে শুধু পশ্চিমবঙ্গ নাম হবে, বাংলা ও ইংরেজি পশ্চিমবঙ্গ থাকবে(রাজ্যের আর একাধিক রূপ রাখা হবে না। তাঁর বক্তব্য, আগামী বিধানসভা অধিবেশনেই এ বিষয়ে বিল আনা হবে।
এর আগে রাজ্যের নাম ‘বাংলা’ করার উদ্যোগ নিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। সেই মর্মে বিধানসভায় বিলও পাশ হয়েছিল। তবে কেন্দ্রীয় অনুমোদন না মেলায় প্রস্তাবটি কার্যকর হয়নি। বর্তমান বিজেপি সরকার অবশ্য ‘বাংলা’ নামের পরিবর্তে ঐতিহাসিক ‘পশ্চিমবঙ্গ’ নামটিকেই বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
নতুন প্রস্তাব কার্যকর হলে ইংরেজি সরকারি নথিতেও ‘West Bengal’-এর পরিবর্তে ‘Paschim Banga’ ব্যবহারের প্রশ্ন সামনে আসবে। অর্থাৎ রাজ্যের নামের বাংলা ও ইংরেজি—দুই পৃথক রূপের বদলে একই নাম ব্যবহারের লক্ষ্য থাকবে।
তবে এই মুহূর্তে এটিকে কার্যকর সরকারি নাম পরিবর্তন বলা যাবে না। বিধানসভায় বিল পেশ, অনুমোদন এবং প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই পরিবর্তনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। সরকারি নথিতেও বর্তমানে ‘West Bengal’ নামের ব্যবহার রয়েছে।
ফলে রাজ্যের নাম নিয়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিধানসভায় বিল পেশের পরই স্পষ্ট হবে, ‘পশ্চিমবঙ্গ’ নামটি শেষ পর্যন্ত সব ভাষায় রাজ্যের একমাত্র সরকারি পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।



