এসআইআরের শুনানিতে বিএলও থাকতে পারবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কে মান্যতা আদালতের

Newsbazar24:ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এস আই আর এর নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কে মান্যতা দেওয়ার নির্দেশ দিলে সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই এতে খুশি আমজনতার এক ব্যাপক অংশ

সোমবার এ বিষয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল, এখন থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও এসআইআর শুনানিতে বৈধ নথি হিসেবে গণ্য করতে হবে। এর আগে জাতীয় নির্বাচন কমিশন এই নথি গ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল যা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়।
সেই আপত্তিতে আদালতের পর্যবেক্ষণ, যেহেতু অ্যাডমিট কার্ডে জন্মতারিখ উল্লেখ থাকে, তাই এটি প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য হবে।

এস আই আরের শুনানিতে বিএলও থাকতে পারবেন

শুনানি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের ভয় কাটাতে আদালত আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। কোনো ভোটারকে যদি এসআইআর হেয়ারিং-এ ডাকা হয়, তবে তিনি তাঁর সহায়তার জন্য একজন প্রতিনিধি বা সাহায্যকারীকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। সেই প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট এলাকার বিএলও (BLO)-কেও সঙ্গে নেওয়া যেতে পারে। মূলত বয়স্ক বা নিরক্ষর ভোটারদের সহায়তার কথা মাথায় রেখেই এই নির্দেশ।

এসআইআরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা রুখতে কড়া নির্দেশ ডিজিপি-কে

রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর শুনানিকে কেন্দ্র করে সাম্প্রতিক অশান্তির ঘটনাপ্রবাহ নজরে রেখেছে শীর্ষ আদালত। সোমবারের নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, শুনানি চলাকালীন কোথাও যেন কোনো অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের ডিজিপি (DGP)-কে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী শুনানি দু’সপ্তাহ পর

নির্বাচন কমিশনকে পুরো প্রক্রিয়াটি মসৃণভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছে আদালত। আগামী দু’সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে শীর্ষ আদালতে। রাজনৈতিক মহলের মতে, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশের পর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা দেওয়া সাধারণ মানুষের জন্য বড় নৈতিক জয়। এর ফলে নথি সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে বলে আশা করে আমজনতার একাংশ।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img