Newsbazar24:ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেদাবাদে। বিমানটি এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান।আমদাবাদের মেঘানিনগর এলাকায় বিমান দুর্ঘটনার কবলে পড়ে।সংবাদসংস্থা এএনআই-এর দেওয়া তথ্য অনুযায়ী বিমানে ছিলেন ২৩০ জন জন যাত্রী ২ জন পাইলট ও দশজন ক্রু। মোট ২৪২ জন। হতাহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। এ এন আই এর দেওয়া য ভিডিওটিতে দেখা যাচ্ছে টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই মাটিতে পড়ে যাচ্ছে সেটি। দাউ দাউ করে আগুন জ্বলে যাচ্ছে, সেই ছবিও দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একাধিক যাত্রীর দেহ ঝলসে গিয়েছে। এছাড়াও বিমানটি ভেঙ্গে পড়ে একটি নির্মীয়মান বহুতলের উপর সেখানেও দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে।
ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমেদাবাদে যাওয়ার নির্দেশ দিয়েছেন পাশাপাশি অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকেও ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বোয়িং ৭৮৭-৮ যাত্রীবাহী বিমান । বিমান নাম্বার AI171।লন্ডন যাচ্ছিল বিমানটি। বেশি দূরত্বের যাত্রার ক্ষেত্রে বিমানে প্রচুর পরিমাণ জ্বালানিও মজুত ছিল। আর তাতেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে মনে করা হচ্ছে।
ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে। এছাড়াও উদ্ধারকারী দল, এন ডি আর এফ ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে।






