বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে দুই দিনব্যাপী সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার মঙ্গলবার দ্বিতীয় দিন। সোমবার প্রথম দিনে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বিজেপির প্রতিটি সাংসদ সারাদেশব্যাপী তাদের সংসদীয় ক্ষেত্রে এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে।
সেই কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে শুরু হয়েছে এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা। বালুরঘাট টাউন ক্লাব ময়দানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। যেখানে দাবা ব্যাডমিন্টন ফুটবল সহ পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে তার লোকসভা জুড়ে প্রায় ৬০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। সাংসদ জানিয়েছেন গতকাল খো খো, ব্যাডমিন্টন এবং দাবা, এই তিনটি প্রতিযোগিতা আয়োজিত হয়েছে আজ মঙ্গলবার ফুটবল এবং যোগাসন এই দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।





