Newsbazar24 :নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এনুমারেশন ফর্ম বিলির এর কাজ চলছে। যদিও বিএলও দের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। বেশির ভাগই অভিযোগ শাসকদলের দিকে। বেশ কিছু জায়গায় শাসক দলের সাথে বিএলও দেরকে ফর্ম বিলি করতে দেখা যাচ্ছেদেখা যাচ্ছে। এরমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এই রাজ্যে ৭ কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। এ ছাড়াও নির্বাচন কমিশন ঠিক করেছে চলতি সপ্তাহে ফরম বিলি শেষ করা হবে।
এই প্রক্রিয়া চালু হওয়ার পরেও এখনো পর্যন্ত ফর্ম ভর্তি করার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে। কে ফর্ম ফিল আপ করবেন, কোন ভাষায় তা ফিল আপ করতে হবে, এমনকী কোন কালি দিয়ে ফর্মে লিখতে হবে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশিকা ইলেকশন কমিশন জানি।
এনুমারেশন ফর্ম ভর্তি করবে কে?
প্রশ্ন উঠছে এই ফর্ম কে ফিলআপ করবে? এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, ‘সাধারণত যাঁর ফর্ম সেই ব্যক্তিরই ফিল আপ করার কথা। তবে যদি কোনও ব্যক্তি লিখতে অপারগ হন তবে BLO অবশ্যই তাঁকে ফর্ম ফিলআপে সহায়তা করবেন। তবে স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট ব্যক্তি কিংবা তাঁর আত্মীয়কেই।’
যারা হোমে থাকেন তাদের ফর্ম ফিল আপ করবেন কে?
অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, ‘কেউ হোমে থাকলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম ফিলআপ বা স্বাক্ষর করতে পারবেন কিন্তু অবশ্যই BLO-কে বিষয়টি লিখিত জানাতে হবে।’
SIR ফর্ম ফিলআপ হবে কোন ভাষায়?
ফর্ম ফিল আপ করার জন্য নির্দিষ্ট ভাষার জন্য কোনও নির্দেশিকা নেই। অরিন্দম নিয়োগী বলেন, ‘পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে ৩টি ভাষার কথা বলা আছে। কিছু বিধানসভায় বাংলা, কয়েকটিতে হিন্দু এবং কিছু জায়গায় ইংরেজি রয়েছে। সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিলআপ করা যাবে। তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা, হিন্দি বা ইংরেজিতে করেন, তা নিয়ে কোনও অসুবিধে নেই। তবে বাংলা বা ইংরেজিতে করা সুবিধাজনক। কারণ রোলে যখন নাম আসবে তা মিলিয়ে নেওয়া যাবে। কারণ অনেক জায়গাতেই দেবনাগরী অক্ষরে রোল পাবলিশ হয়না।’
কোন কালিতে ফর্ম ফিলআপ করবেন
অরিন্দম নিয়োগী বলেন, ‘কালির বিষয়ে কোনও নির্দিষ্ট নির্দেশিকা নেই। কালো বা নীল দিয়ে লেখাই ভাল।’
ফর্মে কেমন ছবি লাগাবেন?
অরিন্দম নিয়োগী বলেন, ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ডে হলে ভাল হবে। সেক্ষেত্রে প্রিন্ট ঠিক ঠাক আসবে।’
ফর্মে রিলেটিভ কে হবে?
এনুমারেন ফর্মে রিলেটিভের ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারও নামই দিতে হবে। অরিন্দম নিয়োগী বলেন, ‘বাবা, মা, পিতামহ বা মাতামহের নাম দিতে হবে। তবেই জন্মের পরিচয়পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্কেজ হবে।’
ফর্ম ফিলআপে ভুল হলে বাতিল হবে?
কোনও তথ্যে ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে। নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক।। এক্ষেত্রে কমিশনের বক্তব্য, যে ফর্মটিতে একটু বেশি কাটাকুটি হয়েছে তা ভোটার নিজের কাছে রাখতে পারেন। যেটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে, তা BLO-কে দিয়ে দিতে পারেন
বিশেষ সতর্কীকরণ
SIR ফরম ফিলাপের সময় আপনারা সবাই আপনাদের মোবাইল নাম্বার দিচ্ছন। কিন্তু কোন জায়গা থেকে যদি ফোন আসে SIR জন্য আপনার মোবাইলে OTP গেছে OTP দিন। আপনি বলবেন আমি BDO অফিসে গিয়ে কথা বলব, নাহলে আপনার BLO কে ব্যাপারটা জানান। OTP কাউকে দেবেন না।
এটি জনস্বার্থে প্রচারিত 100






