Newsbazar24:বাঙালির ১২ মাসে ১৩ পার্বন সেই কথা মাথায় রেখে স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে উড়ানের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মায়েদের নিয়ে পৌষ পার্বণ এ মেতে ওঠেন।
শনিবার সংস্থার মহিলা সদস্যরা নিজে হাতে তৈরি করা পিঠে পুলি বৃদ্ধাশ্রমের মায়ে দের সাথে ভাগ করে খেলেন।
এই বিষয় এ ইচ্ছে উড়ান এর সম্পাদক পার্থ অধিকারী বলেন একটা সময়ে যে সব মায়েরা নিজে হাতে পিঠে পুলি করে সবাই কে পরিবেশন করত, আজ তারাই বঞ্চিত, মূলত সেই সব অবহেলিত মায়ে দের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ.. আমরা এই পিঠে পুলি উৎসব বেশ কয়েক বছর থেকেই শুরু করেছি সকলের আশীর্বাদ ও সহযোগিতা নিয়ে আমরা ইচ্ছে উড়ান পরিবার আরো বেশি করে মানুষের পাশের দাঁড়াবার জন্য অঙ্গীকারবদ্ধ হব।





