‘এক মিনিটও সময় লাগবে না বিশ্ববিদ্যালয় দখল করতে’, খোদ শাসকদলের মন্ত্রীর হুঁশিয়ারি

Newsbazar24:গতকালের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাহিল আলিকে।ইতিমধ্যেই যাদবপুর কাণ্ডে ৫টি এফআইআর দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।এদিকে গতকাল দুপুরের উত্তপ্ত
পরিস্থিতির পর রাতে তৃণমূল সমর্থিত ‘শিক্ষাবন্ধু’র অফিসে হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় ১৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। তারমধ্যেই রয়েছেন সাহিল। জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাংচুর, মন্ত্রীর গাড়িতে হামলা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সাহিল ডিওয়াইএসএ নামে একটি বাম সংগঠনের কর্মী বলে জানা যাচ্ছে।
অন্যদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে ইন্দ্রানুজ রায় নামে যে ছাত্র আহত হয়েছিলেন তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।সে আর এস এফ নামে একটি অতিবাম সংগঠনের কর্মী।
আহত হয়েছেন অভিনব বসু নামে এক এসএফআই কর্মীও। তিনি যাদবপুরের স্নাতকোত্তরের ছাত্র।
সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাতেই রাজ্যের নানা প্রান্তে সিপিএমের পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে তৃণমূলের গুন্ডাবাহিনী ।
গতকালের ঘটনায় মন্ত্রী অরূপ বিশ্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি মনে হয়, এক মিনিট সময় লাগবে যাবদপুর বিশ্ববিদ্যালয় দখল করতে’। পাশাপাশি তিনি বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র বলে কিছু নেই, যারা শিক্ষামন্ত্রীর উপরহামলা চালায়, অধ্যাপকদের গায়ে হাত দেয় তাদের আমরা ছাত্র বলে মনে করি না’। এদিকে গতকাল রাতে হেনস্তা হলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। অভিযোগ এক দল ছাত্রী তেড়ে আসে তাঁর দিকে, উপাচার্যকে ধাক্কা দেওয়া হয়। ছিঁড়ে দেওয়া হয়েছে তাঁর পরনের পাঞ্জাবিও।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধুন্ধুমার। বর্ধমানে কার্জন গেটে বিক্ষোভ এস এফ আই-এর। পালটা রাস্তায় নামার হুমকি মন্ত্রী অরূপ বিশ্বাসের। ছাত্র সংসদ নির্বাচন ও একাধিক দাবি দাওয়া নিয়ে পথে নেমেছে বাম ছাত্র সংগঠন। করে এসএফআই ও ডি ওয়াই এফ আই

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img