এক ক্ষুদে যোগীর কাছে কি আবদার করলেন এরপর যোগী কি করলেন?

Newsbazar24:মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গোরক্ষপুর মন্দিরে এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল উপস্থিত ভক্তরা। এ সংক্রান্ত একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। এবং তা মানুষের মনে ব্যাপক দাগ কাটে।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ গোরক্ষপীঠাধীস্বর তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়মরীতি মেনে গুরু গোরক্ষনাথকে খিচুড়ি ভোগ নিবেদন করেন। পূজা শেষে ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় ঘটে যায় এক মজার ঘটনা, যা মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত সকলের মুখে হাসি ফোটায়।
এদিন সকালে মুখ্যমন্ত্রী মন্দিরে এসে প্রার্থনার পরে তিনি নিজের আসনে বসে সকলের সঙ্গে কথা বলেন। এমন সুযোগ পেয়ে রাজ্যের বহু বাসিন্দাই নিজেদের মনের কথা খুলে বলেন যোগীকে। তিনিও হাসিমুখে সকলের সঙ্গে কথা বলেন দীর্ঘক্ষণ। নিজের মতামতও জানান।
সেই সময় এক ছোট শিশুকে কাছে ডাকেন তিনি। স্নেহের সাথে শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন এবং জিজ্ঞাসা করেন সে কী চায়?শিশুটি কিছুক্ষন লজ্জা পেয়ে চুপ করে থাকে। দু একবার জিজ্ঞেস করার পর শিশুটি মুখ্যমন্ত্রীর কানে ফিসফিস করে বলেন, সে চিপস খেতে চায়। এই কথা শুনেই মুখ্যমন্ত্রী নিজেই হেসে ফেলেন। তাঁর হাসি দেখে সেখানে উপস্থিত ভক্তরাও হাসিতে ফেটে পড়েন। সঙ্গে সঙ্গে চিপসের ব্যবস্থা করা হয় শিশুটির জন্য।

এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসী,সাধু সন্ত ও ভক্তদের মকর সংক্রান্তির শুভেচ্ছা জানান। তিনি বলেন, মকর সংক্রান্তি সনাতন সংস্কৃতির একটি বিশেষ উৎসব। যা বিশ্বাস, সাধনা ও সম্প্রীতির প্রতীক। মুখ্যমন্ত্রী যোগী সূর্যদেবকে ব্রহ্মান্ডের আত্মা হিসেবে উল্লেখ করে বলেন, সূর্যের উত্তরায়ণে প্রবেশ মানবজীবনে শক্তি,আলো এবং ইতিবাচক অগ্রগতি বহন করে। মুখ্যমন্ত্রী আরও জানান, গোরক্ষপুর থেকে প্রয়াগরাজ সর্বত্রই বিশ্বাস ও ভক্তির এক অনন্য চিত্র দেখা যাচ্ছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img