NEWS BAZAR24:
গতবছর সোলোগ্যামির পথ ধরে খবরের শিরোনামে দেখা গিয়েছিল গুজরাতের ক্ষমা বিন্দুকে। নিজেকেই নিজে বিয়ে করেন এই তরুণী কারণ নিজেকে তিনি পৃথিবীতে সবথেকে বেশি ভালবাসেন। সেই কারণেই তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিয়ের এক বছর পরে তিনি আবার নতুন একটি কাণ্ড করে বসলেন। বিয়ে করেছেন বিবাহ বার্ষিকী হবে না তা আবার হয় নাকি? সঙ্গী না থাকলে ও নিজের সাথে নিজেকে ভালো রাখতে কোন খামতি রাখেননি তিনি।
বছর ২৫ এর ক্ষমা কিভাবে বিবাহ বার্ষিকী পালন করলেন সে ব্যাপারে একটি ভিডিও তিনি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওটির ক্যাপশনে বিবাহ বার্ষিকীর জন্য নিজেকেই নিজে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বছর তিনি কিভাবে কাটিয়েছেন সে ব্যাপারেও তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। বিয়ের দিনের ছবি থেকে শুরু করে মধুচন্দ্রিমায় যাওয়া, বিভিন্ন জায়গায় ছুটি কাটানো, বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন, ট্যাটু করার সমস্ত কিছুই ক্যামেরা বন্দি করে একটি ভিডিও করে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।
যা দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন ক্ষমা। ক্ষমা পুরুষ এবং নারী উভয়ের প্রতি আকৃষ্ট হন, তবে সবার থেকে বেশি ভালোবাসে নিজেকে। তবে বিয়ে করার যাত্রাটা তার কাছে সহজ ছিল না।
নিজেকে নিজের বিয়ে করার ব্যাপারটা প্রকাশ পেতেই চারিদিকে নানান মন্তব্যের শিকার হতে হয়েছিল তাকে। তবে অবশেষে বন্ধু-বান্ধব এবং বাড়ির পরিজনদের উপস্থিতিতে তিনি নিজেকেই নিজে বিয়ে করেন, এবং নিজের মাথায় নিজেই সিঁদুর দেন।




